Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় ভুলেও এই কাজগুলি করবেন না, রুষ্ট হবেন দেবী!

By Bhagysree Sarkar

Saraswati Puja 2025: বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করা হয়। চলতি বছরে এই পুজোর তিথি নিয়ে নানা রয়েছে বিভ্রান্তি। ২ ফেব্রুয়ারি, নাকি ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তা নিয়ে রয়েছে সংশয়। বেণীমাধব শীলের গার্হ্যস্থ পঞ্জিকা অনুযায়ী, রবিবার ১৯ মাঘ পড়ছে পঞ্চমী তিথি।

সেদিন অর্থাৎ ২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সালে রবিবার এই তিথি পড়ছে ১২ টা ৩৪ মিনিটে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর পুজোয় (Saraswati Puja 2025) আমাদের কিছু বিশেষ বিষয় মনে রাখা উচিত।

Saraswati Puja

শাস্ত্র মতে, বসন্ত পঞ্চমীতে (Basant Panchami) দেবী সরস্বতীর পুজো করার সময় আমাদের কিছু বিশেষ বিষয় মনে রাখা উচিত। এই দিনে মানুষ দেবী সরস্বতীর পুজো করে এবং জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের জন্য প্রার্থনা করে থাকেন। কিন্তু কিছু কাজ আছে, যা ভুল করেও এই দিনে করা উচিত নয়। অন্যথায় মা সরস্বতী রেগে যেতে পারেন এবং আপনার ক্ষতি হতে পারে। আসুন জেনে নিই বসন্ত পঞ্চমীর দিনে কোন কোন কাজ করা উচিত নয়-

  • কালো এবং লাল পোশাক পরবেন না: বসন্ত পঞ্চমীর দিন হলুদ বা সবুজ রঙের পোশাক পরা শুভ। তাই এই দিনে কালো এবং লাল পোশাক পরা এড়িয়ে চলা উচিত। শাস্ত্র মতে, এদিন হলুদ, সাদা বা সোনালী রঙের পোশাক পরলে ইতিবাচকতা বাড়ে।
  • স্নান করার পরই খান: এদিন সকালে স্নান সেরে প্রথমে সরস্বতীর আরাধনা করুন। তারপরই খাবার, জল গ্রহণ করুন। শাস্ত্রবিদদের মতে, সরস্বতী পুজোর দিন স্নান না করে কিছু খাওয়া উচিত নয়।

Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় আপনার ভাগ্য বদলাতে পারে, দান করুন এইসব জিনিস!

  • মিথ্যা বলবেন না: বসন্ত পঞ্চমীতে মিথ্যা বললে দেবী সরস্বতী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। তাই এই দিনে মিথ্যা বলা এড়িয়ে চলা উচিত। মিথ্যা বলার মাধ্যমে আমরা কেবল মা সরস্বতীর আশীর্বাদ পাই না বরং এটি আমাদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে।
  • আঁশ-যুক্ত কোনও খাবার খাবেন না: বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনে আঁশ-যুক্ত কোনও খাবার খাওয়া পরিহার করা উচিত। আমিষ ও অ্যালকোহল সেবন করবেন না। এদিন সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন, সুখী হন।
  • গাছ কাটবেন না: শাস্ত্র মতে, বসন্ত পঞ্চমীর দিন গাছ কাটা উচিত নয়। বসন্ত পঞ্চমীতে প্রকৃতির পুজো করা হয়। গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই গাছ কাটা অশুভ বলে মনে করা হয়। এই কাজ দেবী সরস্বতীকে ক্রুদ্ধ করতে পারে।
  • শিক্ষা এবং জ্ঞানের অপমান করবেন না: এই দিনে কখনও বই বা বাদ্যযন্ত্রের অপমান করা উচিত নয়। এতে করে মা সরস্বতী খুব রেগে যেতে পারেন। শিক্ষা এবং জ্ঞানকে সম্মান করা উচিত এবং সঠিকভাবে ব্যবহার করা উচিত।
  • মন শান্ত রাখুন: সরস্বতী পুজোর দিনে ভক্তদের মনকে শান্ত রাখা উচিত। কারও সঙ্গে তর্কে জড়াবেন না, রাগ করবেন না। এদিনে পিতৃ তর্পণ করারও বিধান রয়েছে। মনে রাখবেন, এই দিনে ঘরে যেন কোনওরকম অশান্তি না হয়। এমনটা করলে পিতৃপুরুষরা আঘাত পান।
  • কাউকে অপমান করবেন না: বসন্ত পঞ্চমীর দিন কাউকে অপমান করা উচিত নয়। এদিন কাউকে অপমান করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় না, বরং তিনি রেগে যেতে পারেন। তাই এই দিনে সকলকে সম্মান করুন এবং সুন্দরভাবে কথা বলুন।

Story first published: Saturday, February 1, 2025, 16:01 [IST]
X
Desktop Bottom Promotion