Vastu tips 2025: নতুন বছরে অভাবীদের দান করুন এই জিনিসগুলি, টাকা আসবে হু হু করে!

By Bhagysree Sarkar

Vastu tips 2025: নতুন বছর ২০২৫ ইতিমধ্যেই ধুমধাম করে শুরু হয়েছে। বছর শুরু থেকেই মানুষ আশা করে, আর্থিক অবস্থা স্থিতিশীল হোক, পুরনো ঋণ মিটে যাক ইত্যাদি। পাশাপাশি সারা বছর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে।

কী করলে পরিবারে ভালোবাসা বাড়বে, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে এই প্রশ্ন থাকে সকলের মনে। তাই আজ একটি এমন উপায় সম্পর্কে আপনাদের জানাবো, যা নতুন বছরে আপনার বাড়িতে ইতিবাচকতায় (Positive Energy) ভরিয়ে তুলবে।

shiva

শাস্ত্র (Vastu Shastra) মতে, সারা বছর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য দান করা অত্যন্ত শুভ। এতে করে আপনার কোষ্ঠীতে গ্রহগুলি শক্তিশালী হবে। এতে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। এই উপায়গুলি মানলে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। এর জন্য আপনাকে কিছু জিনিস অভাবীকে দান করতে হবে। আসুন জেনে নিই নতুন বছরে সৌভাগ্য ফিরে পেতে কী কী জিনিস অভাবীদের দান করা উচিত-

  • কালো তিল দান করুন: নববর্ষের প্রথম মাসে অভাবীকে কালো তিল দান করা অত্যন্ত শুভ। কথিত আছে, কালো তিল দান করলে পিতৃপুরুষরা প্রসন্ন হয় এবং জন্মকুণ্ডলীর পিতৃদোষও দূর হয়। এই মাসে আপনার সুবিধা মত কালো তিল দান করলে আপনার অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হতে শুরু করে।

Prediction 2025: কর্মজীবনে হঠাৎ পরিবর্তন, ঋণ দূর হবে এই মূলাঙ্কের, নতুন বছর কেমন যাবে জানুন

  • দুধ দান: ২০২৫ সালের প্রথম মাসে দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে, মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি দুধ দান করেন, তার জন্মকুণ্ডলীর দুর্বল চন্দ্র শক্তিশালী হয় এবং সেই ব্যক্তি মানসিক শান্তি লাভ করেন।
  • বস্ত্র দান: নতুন বছরের শুরু হয় শীতকালে। এমন পরিস্থিতিতে কোনও অভাবী ব্যক্তিকে বস্ত্র দান করা আপনার জীবনের আর্থিক সংকট দূর করতে পারে। এর সাথে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়, ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়।
  • ঘি দান: নতুন বছরের প্রথম দিনে ঘি দান করলে ভগবান শিব প্রসন্ন হন। এছাড়াও এই দিনে ঘি দান করলে আপনার বাড়ির অশান্তি-ঝামেলাও এড়ানো যায়। এছাড়াও, আপনার বাড়িতে যদি কোনও ধরণের সমস্যা বা নেতিবাচক শক্তি থাকে, তবে তাও দূর করা যেতে পারে।

Story first published: Thursday, January 2, 2025, 15:35 [IST]
X
Desktop Bottom Promotion