হোলিতে ভাগ্য বদলাবে কোন রাশির জাতকদের, কাদেরই বা আর্থিক দিকে লাভ হবে, জানেন

By Autri

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে দোল বা হোলি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে দোল উৎসব পালন করে থাকেন সকলে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলি। ২৫ মার্চ পালিত হবে হোলি উৎসব।

২৪ মার্চ পালিত হবে হোলিকা দহন। হোলি উৎসবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Holi
  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময়। এসময় আপনার ব্যবসায়ে সফলতা আসবে। মানসিক চাপ অনেকটাই কমবে। আপনার শত্রুরা আপনারা ক্ষতি করতে পারবেন না। আপনি যেকাজে অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখানেও সফলতা আসবে। আপনারা প্রত্যেকটি কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনার পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। এই সময় আপনি দাম্পত্য জীবনেও বেশ সুখে থাকতে পারবেন। আপনার সঙ্গে পরিবারের সকলের যে অশান্তি ছিল তা অনেকটাই কেটে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • বৃশ্চিক রাশি

হোলি উৎসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময়ে ব্যবসায়ীদের জন্য সবথেকে ভালো সময়। আপনারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া পুরনো ব্যবসাতেও যদি বিনিয়োগ করেন সেখানেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। মানসিক চাপ কমবে। শুধু তাই নয়, শরীরও ভালো থাকবে । এমন কি আপনি পরিবারের কারোর থেকে কোনও মূল্যবান উপহার পেয়ে খুব খুশি হবেন।

  • মীন রাশি

হোলিতে আপনার পরিবারের কারোর কোনও সুখবরে আপনি খুব খুশি হবেন। কর্মজীবনেও সফলতা আসবে। চাকরি থেকে ব্যবসায় আসবে সাফল্য। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। বাড়ির বড় কোনও সিনিয়রের থেকে ভালো কাজের সুযোগ পাবেন। ব্যবসায় আপনার আটকে থাকা টাকা এই সময় আপনি ফেরত পাবেন। নতুন সম্পত্তিও কিনতে পারেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Sunday, March 24, 2024, 18:12 [IST]
X
Desktop Bottom Promotion