শিবরাত্রিতে কীভাবে ভোলেবাবার পুজো করবেন, জানুন মন্ত্র, শুভ সময় সম্পর্কে

By Autri

হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে ভোলেবাবার ভক্তরা তাঁর পুজোর বিশেষ আয়োজন করে থাকেন। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে বিশেষ দিন উদযাপিত হয়।

চলতি বছর ৮ মার্চ শুক্রবার শিবরাত্রি উৎসব পালিত হবে। জানুন পুজোর শুভ সময়, কীভাবে দেবতার পুজো করবেন। পুজোর সময়ে দেবতাকে কী কী জিনিস নিবেদন করবেন, দেখুন।

Shivratri
  • শুভ সময়

চতুর্দশীর শুভ সময় ৮ মার্চ রাত ৯ টা ৫৭ থেকে। চতুর্দশীর শেষ হবে ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। যদি আপনি প্রথম প্রহরে দেবতার মাথায় জল ঢালতে চান তার শুভ সময় ৬টা ২৫ থেকে রাত ৯ টা ২৫ পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত ৯ টা ২৮ মিনিট থেকে ১২ টা ৩১ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর মধ্যরাত ১২ টা ৩১ থেকে ৩টে ৩৪ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর ৯ মার্চ ৩ টে ৩৪ মিনিট থেকে ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত।

  • জানুন শুভ মুহূর্ত

অভিজিৎ মুহুর্তা রাত ১২ টা ০৮ মিনিট থেকে ১২ টা ৫৬ মিনিট পর্যন্ত। বিজয় মুহুর্তা দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ৩ টে ১৭ মিনিট পর্যন্ত। গোধূলির সময় সন্ধ্যে ৬ টা ২৩ থেকে ৬ টা ৪৮ মিনিট পর্যন্ত। অমৃত কাল মুহুর্ত রাত ১০ টে ৪৩ থেকে রাত ১২ টা ০৮ পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ ৯ মার্চ সকাল ৬ টা ৩৮ মিনিট থেকে ১০ টা ৪১ মিনিট পর্যন্ত।

  • কী কী নিবেদন করবেন

এই বিশেষ দিনে দেবতার পূজো করার সময় কিছু নিয়ম আপনাদেরকে মানতে হবে এবং সে গুলি মানলে আর্থিক দিকেও খুব উন্নতি হয়। সেই সঙ্গে ভোলেবাবাও খুব খুশি হবেন। এই বিশেষ দিনে দেবতার সামনে কোন কোন জিনিস রাখবেন।

  • দেবতাকে এগুলি অর্পণ করুন

এদিন দেবতার সামনে মাটির প্রদীপ, নারকেল, হলুদ, সরিষা, মিষ্টি, আখের রস, এলাচ, তিল, চন্দন, রুদ্রাক্ষ, জাফরান, সিঁদুর, ঘি, চিনি, দুধ, গঙ্গা জল, মধু, কর্পূর, পান, সুপারি, লবঙ্গ দেবতাকে অর্পণ করবেন।

কথিত আছে এই বিশেষ দিনে মা পার্বতীর সঙ্গে ভোলেবাবার বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই বিবাহের উপলক্ষে ১৬ টি বেল পাতা, ধাতুরা, আমপাতা দেবেন। সেই সঙ্গে শিবের আরতি করবেন।

  • কীভাবে করবেন পুজো

মহাশিবরাত্রির দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন। বাসি ঘর পরিষ্কার করবেন। আপনার বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার করে গঙ্গাজল ছেটাবেন। তারপর চার প্রহরে দেবতাকে জল নিবেদন করবেন। শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পড়বেন। এই বিশেষ দিনে শিব ও পার্বতীর ধ্যান করবেন। প্রথম একটি হলুদ কাপড় পেতে নেবেন তার উপরে শিব ও পার্বতীর ছবি রাখবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে জল দিতে পারেন।

  • শিবের সঙ্গে করুন পার্বতীর পুজো

প্রথমে আপনি শিবলিঙ্গে গঙ্গাজল, কাঁচা দুধ, আখের রস, দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিব ও মা পার্বতীর পুজো করবেন। এতে শিব ও মাতা পার্বতী খুব খুশি হন। তারপর চন্দনের তিলক ভগবান শিবের কপালে অর্পণ করবেন। তারপর ধুতরা ফুল, মিষ্টি ইত্যাদি দেবতাকে অর্পণ করবেন।

  • জপ করুন শিবের মন্ত্র

তারপর দেবী পার্বতীর কপালে সিঁদুর দেবেন। পার্বতীর সামনে বিয়ের সামগ্রী রাখবেন। তারপর দেবী পার্বতী ও ভোলেবাবা কে অন্ন নিবেদন করবেন। শিবের বিশেষ আরতি করবেন। তারপর ভগবান শিবের মন্ত্রগুলি জপ করবেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। আর্থিক উন্নতি হবে আপনার।

Story first published: Thursday, March 7, 2024, 18:20 [IST]
X
Desktop Bottom Promotion