Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লক্ষ্মী পঞ্চমীতে করুন এই প্রতিকার, আর কখনই হবে না অর্থের অভাব! প্রসন্ন হবেন মাতা লক্ষ্মী
চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি লক্ষ্মী পঞ্চমী হিসেবে পালিত হয়। শাস্ত্রের কথা বললে, দেবী লক্ষ্মীর এই উপবাসটি লক্ষ্মী পঞ্চমী নামে পরিচিত। আপনি যদি কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হন, তবে এইদিন নিয়ম অনুসারে পূজো করতে পারেন। আপনার সমস্যা মিটবে। এবার পালিত হচ্ছে লক্ষ্মী পঞ্চমীর উপবাস ১২ এপ্রিল, শুক্রবার।
আপনি কি ভাবছেন কীভাবে করবেন এই পূজো? ঠিক কী কী করা উচিত এইদিন জানেন না? তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। জ্যোতিষবিদরা এই বিষয়ে জানিয়েছেন, ভক্তরা লক্ষ্মী পঞ্চমীর দিন উপবাস করতে পারেন। এতে মাতা খুশি হবেন। পাশাপাশি আশীর্বাদ পেতে তাঁর প্রিয় ফুলগুলি দেবী লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। কোন কোন ফুল দেবী লক্ষ্মীকে নিবেদন করলে মাতা প্রসন্ন হবে আসুন জেনে নেওয়া যাক-

১. জবা ফুল-
কিছু ফুল প্রত্যেক দেব-দেবীর প্রিয় হয়। তাঁদের প্রসন্ন করতে আপনি সেই ফুলগুলি নিবেদন করতে পারেন। ধর্মীয় বিশ্বাসীরা বলেন এতে আপনি দ্রুত আশীর্বাদ পাবেন। মাতা লক্ষ্মীর প্রিয় ফুল হিবিস্কাস, যা আমরা জবা ফুল নামেও চিনি। লক্ষ্মী পঞ্চমীর দিনে এই ফুলটি তাঁকে অর্পণ করলে শুভ ও আশানুরূপ ফল পেতে পারেন।
২. পদ্ম ফুল-
মা লক্ষ্মী পদ্ম ফুলের উপর বসেন। এর পাশাপাশি লক্ষ্মী পঞ্চমীতে তাঁকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করুন। শাস্ত্র অনুসারে, এমনটা বিশ্বাস করা হয় যে যদি কোনও ব্যক্তির জীবনে অনেক ধরণের দুঃখ থাকে তবে পদ্ম ফুল নিবেদন করলে তা থেকে মুক্তি পাওয়া যায়। উপবাস ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনে সুখ ও শান্তি আসে।
৩. কাঠ-করবী ফুল-
সাদা কাঠ-করবী ফুলকে শান্তির প্রতীক মনে করা হয়। জবা ফুলের মতো সাদা কাঠ-করবী ফুলও তাঁর খুব পছন্দের। লক্ষ্মী পঞ্চমীর দিন তাঁকে কাঠ-করবী ফুল নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে, এই ফুলটি অর্পণ করলে আপনার অর্থের অভাব হবে না।
৪. গোলাপ ফুল-
শাস্ত্র অনুসারে, গোলাপ ফুল অনেক দেব-দেবীর প্রিয়। বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে গোলাপ নিবেদন করা শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এতে করে সম্পদও বৃদ্ধি পায়। গোলাপ ফুল নিবেদন করলে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।



Click it and Unblock the Notifications