Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পেতে চান মনের মতো জীবনসঙ্গী? সোমবার অবশ্যই করুন এই কাজ!
হিন্দু ধর্মে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত। এ দিন নিয়ম মেনে শিব পুজো করলে তিনি প্রসন্ন হন। শিবের অপরনাম ভোলানাথ। কথিত আছে, শিবলিঙ্গে শুধু জল বা দুধ নিবেদন করলেই মহাদেব প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা পূরণ করেন।
সোমবার শিবের আশীর্বাদ পাওয়ার সেরা দিন বলে মানা হয়। এ দিন মহাদেবের সঙ্গে জড়িত কিছু বিশেষ কাজ করলে শুভ পরিণাম পাওয়া যায় এবং জীবনের সকল বাধা-বিপত্তি থেকে মুক্তি মেলে। জেনে নিন, মনের ইচ্ছা পূরণে সোমবার কোন কোন কাজ করবেন-

শিবলিঙ্গে কেশর দুধ অর্পণ করুন
যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে বা নানা বাধা আসছে, তারা সোমবার দিন শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ অর্পণ করুন। এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং বিবাহের সকল বাধা-বিপত্তি দূর হয়।
পছন্দের জীবনসঙ্গী পেতে
মনের মতো জীবনসঙ্গী পেতে চাইলে, সোমবার দিন গোস্বামী তুলসীদাস রচিত রামচরিতমানসে শিব-পার্বতী বিবাহের প্রসঙ্গটি পড়ুন। মনে মনে একজন ভাল জীবনসঙ্গী কামনা করুন। এই উপায়ে মহাদেব শীঘ্র প্রসন্ন হন এবং ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন।
শিবের রুদ্রাভিষেক
সোমবার দিন শিব মন্দিরে যান এবং পাঁচটি ফলের রস দিয়ে মহাদেবের অভিষেক করুন। বিশ্বাস করা হয়, এই উপায়ে বিবাহের যোগ তৈরি হয়, পাশাপাশি জীবনের সকল সমস্যা দূর হয়।
মনের ইচ্ছা পূরণের জন্য
শিব মন্ত্র 'ওঁ নমঃ শিবায়' অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই মন্ত্র জপে বিভিন্ন সঙ্কট থেকে মুক্তির পাশাপাশি মনের সকল ইচ্ছা পূরণ হয়। খুব শীঘ্রই এই মন্ত্রের ইতিবাচক ফলাফল মিলতে দেখা যায়। তাই প্রতি সোমবার এই মন্ত্র অবশ্যই জপ করুন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications