Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ, বৃহস্পতিবার অবশ্যই এই কাজগুলো করুন!
বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতিকে সমর্পিত। তাই এদিন বিধি মেনে বৃহস্পতি ও বিষ্ণুর পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে, এদিন বিষ্ণু পুজো করলে তিনি প্রসন্ন হন এবং তাঁর আশীর্বাদ লাভ করা যায়। আর বৃহস্পতির পুজো করার ফলে বিবাহে আগত সমস্ত বাধা দূর হয়। বৃহস্পতির আশীর্বাদে উচ্চ শিক্ষা ও অর্থ লাভের যোগ সৃষ্টি হয়। বৃহস্পতিবারকে আবার লক্ষ্মীবারও বলা হয়। নিষ্ঠা ভরে দেবী লক্ষ্মীর পুজো করে ধন-সম্পদের অভাব হয় না।
তাই আপনি যদি সুখী দাম্পত্য জীবন, চাকরি, অর্থ এবং উচ্চ শিক্ষা চান, তাহলে বৃহস্পতিবার বিশেষ কিছু উপায় করতে হবে। জেনে নিন, বৃহস্পতিবার কী কী করবেন -

১) এই দিনে যতটা সম্ভব হলুদ রঙের জিনিস ব্যবহার করা উচিত। সকালে স্নানের পর হলুদ রঙের পোশাক পরুন। যদি আপনি ব্রত পালন করেন, তাহলে হলুদ ফল খান।
২) বৃহস্পতিবার ব্রহ্ম মুহুর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে স্নানের পরে 'ওঁ বৃ বৃহস্পতে নমঃ' জপ করলে ধন-সম্পদের উন্নতি হয়।
৩) বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পূজা করা উচিত। এই দিনে বৃহস্পতিবারের ব্রত কথাও পড়ুন। এর ফলে বিবাহিত জীবন সুখের হয় এবং ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
৪) বৃহস্পতিবার আটা মাখার মধ্যে ছোলার ডাল, গুড় ও হলুদ দিয়ে গরুকে খাওয়ান। এছাড়া, স্নানের সময় জলে এক চিমটি হলুদ মেশান। এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের ছোলার ডাল, কলা, হলুদ কাপড় ইত্যাদি দান করুন।
৫) বৃহস্পতিবার টাকা ধার দেওয়া বা নেওয়া উচিত নয়। কথিত আছে যে, এটি করলে জাতকের কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান খারাপ হতে পারে, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।
৬) বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে, প্রতি বৃহস্পতিবার পূজার পরে আপনার কব্জি বা গলায় হলুদের ছোটো টিকা লাগান। এতে করে কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে। আর্থিক লাভ হবে।
৭) বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। বাড়ির প্রতিটি সদস্যকেই এই দিন নিরামিষ খাবার খেতে হবে। এর ফলে বাড়িতে অর্থ, সুখ-সমৃদ্ধি ভরে উঠবে।
৮) এই দিন সন্ধ্যায় বাড়ির মহিলারা মা লক্ষ্মীর পুজো করার পর অবশ্যই পাঁচালি পড়ুন। এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং বাড়িতে যা কিছু নেগেটিভ শক্তি রয়েছে তা দূর হবে। সুখ-সমৃদ্ধি ও আয় বৃদ্ধি পাবে।



Click it and Unblock the Notifications