Snana Yatra 2023: স্নানযাত্রার দিন করুন এই বিশেষ কাজ, সুখ-সৌভাগ্য থাকবে বছরভর!

হিন্দু পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ স্নানযাত্রা পালিত হয়। স্নানযাত্রার পূর্বসন্ধ্যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদীতে এনে রাখা হয়। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর ১০৮টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয় জগন্নাথকে।

স্নানযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন বিশেষ কিছু কাজ করলে জীবনে সর্বদা সুখ, সমৃদ্ধি বজায় থাকে। সব দিক থেকে সাফল্য আসে।

Do These Things During Snan Yatra

স্নানযাত্রার তিথি
চলতি বছর ৪ জুন বা ২০ জ্যৈষ্ঠ, রবিবার পালিত হবে জগন্নাথ স্নানযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে সবচেয়ে বড় করে এই উৎসব পালিত হয়। তাই এই সময় অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষ্যে পুরীর মন্দির দর্শনে যান।

স্নানযাত্রার দিন কী করবেন
১) স্নানযাত্রার দিন গঙ্গা স্নান করা খুব শুভ। সম্ভব হলে নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করুন। তার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে জল ঢালুন। সঠিক বিধি মেনে পূজার্চনা করুন। এ দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন।
২) গঙ্গাজল, কেশর, ঘি, চন্দন আর কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ স্নান করান। তারপর বিগ্রহে হলুদ রঙের কাপড় নিবেদন করুন। পুজোয় হলুদ বা সাদা রঙের মিষ্টি, পাঁচ রকম ফল অর্পণ করুন।
৩) দেবদেবীর বিগ্রহে তুলসী পাতা এবং গোলাপ ফুলের মালা অর্পণ করুন।
৪) জগন্নাথদেবের চরণে ১০৮টি তুলসি পাতা অর্পণ করা খুব শুভ। তবে ১০৮টি সম্ভব না হলে ২৮টি তুলসি পাতা দিয়েও পূজা করা যেতে পারে।
৫) এই দিন পরিবারের সকলে মিলে একসঙ্গে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুজো করুন। এতে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।
৬) এ দিন নিজের সাধ্য মতো দান-ধ্যান করুন। কোনও এক জন ব্রাহ্মণকে কিছু দান করা খুব শুভ।
৭) এই দিনে কাউকে টাকা অথবা বাড়ি থেকে কোনও জিনিস ধার হিসেবে না দেওয়াই ভাল।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion