Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আখের রস দিয়ে করুন এই ৬ টোটকা, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন!
শরীর সুস্থ, সবল রাখতে আখের রসের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি। বিশেষ করে, গ্রীষ্মের দাবদাহ থেকে একটু শান্তি পেতে অনেকেই পান করেন আখের রস। তবে জানেন কি, জীবনের নানা সমস্যাও দূর করতে পারে আখের রস! জ্যোতিষ শাস্ত্রে আখের রসের এমন কিছু উপায়ের উল্লেখ পাওয়া যায়, যা দুভার্গ্য ও বড়সড় সমস্যাকেও দূর করে দেয়।

সন্তান ধারণের টোটকা
যাঁরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাঁরা এই উপায় করতে পারেন। সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করান। এতে মনের ইচ্ছা পূরণ হয়।
আর্থিক সংকট থেকে মুক্তির উপায়
আর্থিক সংকট থেকে মুক্তি পেতে, সোমবার দিন স্নান সেরে বাড়ির নিকটস্থ শিব মন্দিরে যান। শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করে শিব চালিসা পাঠ করতে হবে। এতে আর্থিক উন্নতি হবে।
এ ছাড়াও, তুলসী গাছে আখের রস নিবেদন করলে আর্থিক সংকট ও ব্যবসার ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায়।
ঘরে থেকে নেগেটিভ এনার্জি দূর করতে
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গঙ্গাজলে তুলসী পাতা, আখের রস মিশিয়ে ঘরে ছিটিয়ে দিন। এই টোটকায় ঘরে থেকে নেতিবাচক শক্তি দূর হবে, পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি মিলবে।
রোগ থেকে মুক্তি পাওয়ার উপায়
অসুস্থ ব্যক্তিদের আখের রসে কুশ ঘাসের পাতা মিশিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করা উচিত। এতে মহাদেব প্রসন্ন হন এবং রোগমুক্ত হওয়ার আশীর্বাদ করেন।
সন্তানের লেখাপড়া ও ক্যারিয়ারে উন্নতির উপায়
সন্তানের লেখাপড়া বা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা? এই সমস্যা থেকে মুক্তি পেতে দুধে আখের রস মিশিয়ে ভোলেনাথের রুদ্রাভিষেক করা উচিত। এতে আপনার সন্তানেদের বুদ্ধি প্রখর হবে এবং ক্যারিয়ারেও উন্নতি হবে।
তুলসী গাছে আখের রস নিবেদন করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, তুলসী গাছে আখের রস নিবেদন করা শুভ। প্রতি মাসের পঞ্চমী তিথিতে একটি পাত্রে আখের রস নিয়ে সাত বার মনে মনে আপনার নাম ও গোত্রের নাম উচ্চারণ করে তুলসী গাছে অর্পণ করুন। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। ভবিষ্যতেও অর্থের অভাব হবে না।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications