Parivartini Ekadashi 2023: পরিবর্তিনী একাদশীতে দান করুন এই ৫ জিনিস, দূর হবে সকল দুঃখ-দুর্দশা!

সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছরে মোট ২৪টি একাদশী পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পরিবর্তিনী একাদশী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই একাদশীর দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রার সময় পাশ ফেরেন। চতুর্মাসে এই প্রথমবার তাঁর স্থান পরিবর্তন হয়। তাই এটি পরিবর্তিনী বা পরিবর্তনী একাদশী নামে পরিচিত।

চলতি বছর পরিবর্তনী একাদশী পালিত হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর। এই দিন দান করা খুব শুভ বলে মানা হয়। জেনে নিন, পরিবর্তনী একাদশীতে কী কী জিনিস দান করা শুভ হবে।

parivartini ekadashi

অন্ন দান করুন

পরিবর্তিনী একাদশীতে অন্ন দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে অন্ন দান করলে বাড়ির শস্য ভাণ্ডার কখনও খালি থাকে না এবং মা অন্নপূর্ণা খুব প্রসন্ন হন।

হলুদ বস্ত্র দান করুন

একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। তাই পরিবর্তিনী একাদশীতে হলুদ বস্ত্র দান করা খুবই শুভ। এতে ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়।

ধর্মীয় গ্রন্থ দান করুন

এ দিন ধর্মীয় গ্রন্থ দান করাও খুব শুভ। এতে শ্রী বিষ্ণু তুষ্ট হন এবং জীবনে আসা সমস্ত সমস্যা দূর হয়।

মিষ্টি দান করুন

পরিবর্তিনী একাদশীর দিনে মিষ্টি দান করলে বিষ্ণু প্রসন্ন হন। তাঁর আশীর্বাদে জীবনে সুখ-শান্তি ফিরবে এবং সকল দুঃখ-দুর্দশা দূর হবে। এতে মা লক্ষ্মীও খুব খুশি হন, ফলে ব্যক্তির জীবনে কখনও অর্থের অভাব হয় না।

কম্বল দান করুন

পরিবর্তিনী একাদশীর কয়েক মাস পর শীতকাল আসে। তাই এই তিথিতে আপনি কম্বল এবং গরম পোশাক দান করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion