জন্মাষ্টমীতে করুন এই ৫ উপায়, গোপালের কৃপায় দূর হবে জীবনের সকল দুঃখ-কষ্ট!

হিন্দু শাস্ত্র মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে মর্ত্যে আবির্ভাব ঘটে ভগবান শ্রী কৃষ্ণের। তাই প্রতি বছর এই দিনে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যময় একটি দিন। নানা রীতি রেওয়াজের মধ্যে দিয়ে জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করেন ভক্তেরা। এই দিনে কৃষ্ণকে নাড়ু গোপাল রূপে পুজো করা হয়।

চলতি বছর ৬ ও ৭ সেপ্টেম্বর - দু'দিন থাকবে জন্মাষ্টমী তিথি। এই দিনে কিছু বিশেষ কাজ করতে পারলে নানা শুভ ফল লাভ করা যায়। শ্রীকৃষ্ণের দয়ায় সব দুঃখ কষ্টের অবসান ঘটে এবং মনের সকল বাসনাও পূর্ণ হয়। দেখে নিন, জীবনে সুখ-সমৃদ্ধি ফেরাতে জন্মাষ্টমীর দিন কী করবেন।

Janmashtami

১) জন্মাষ্টমীর দিন দুধে কেশর মিশিয়ে গোপালের অভিষেক করুন। এতে সংসারে সুখ-সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে। ঘর থেকে নেতিবাচকতা দূর হবে। রাহুর অশুভ প্রভাব কেটে যাবে।

২) এ দিন গোপালকে ভোগ নিবেদনের পর ক্ষীর দান করুন। জন্মাষ্টমীর দিন থেকে আগামী পাঁচটা শুক্রবার পর্যন্ত ক্ষীর দান করলে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। আপনার আয় বাড়বে এবং কর্মক্ষেত্রে অনেক সম্মান পাবেন।

৩) জন্মাষ্টমীতে পান পাতার উপর লাল চন্দন দিয়ে শ্রী লিখে নাড়ু গোপালের কাছে নিবেদন করুন। তার পরের দিন এই পাতাটি খুব সাবধানে সিন্দুকে রেখে দিন। এতে ধনসম্পদ বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে।

৪) জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালের সামনে গরু-বাছুরের মূর্তি বা ছবি রেখে পুজো করুন। পরের দিন সেই মূর্তি মন্দিরেই কোনও একটা জায়গায় স্থাপন করুন। এতে গর্ভধারণে আসা সব বাধা দূর হবে এবং সন্তানের উন্নতি হবে।

৫) এই শুভ দিনে নাড়ু গোপাল বা রাধাকৃষ্ণের সামনে হলুদ ফুল নিবেদন করুন। এর সঙ্গে ১০৮ বার গজেন্দ্র মোক্ষ পাঠ করুন। এতে করে সংসারের দারিদ্রতা দূর হবে। আর্থিক বাধা এবং গ্রহ দোষ দূর হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion