Saturday Remedies: শনিদেবের কৃপা পেতে আজ করুন এই ৮ কাজ, মুক্তি মিলবে সব ঝামেলা থেকে!

হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার নামে নিবেদিত, যেমন - সোমবার মহাদেবের দিন, শুক্রবার দেবী লক্ষ্মীর দিন। ঠিক তেমনই শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। শাস্ত্র মতে, শনিদেব হলেন কর্মফলের দেবতা। তিনি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। খারাপ কাজ করলে শনির রোষে জীবন ছারখার হয়ে যায়, আবার ভালো কাজ করলে শনির আশীর্বাদে জীবনে শুভ সময়ও আসে। শনিদেবকে তুষ্ট করতে প্রতি শনিবার তাঁর বিশেষ পূজার্চনা করা হয়। জেনে নিন, শনিবার কোন কোন কাজ করলে শনিদেব তুষ্ট হন এবং তাঁর শুভ দৃষ্টি আমাদের উপর পড়ে।

Do these remedies on Saturday to Get Blessings from Lord Shani

১) শনিবার সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছের পূজা করে জল নিবেদন করুন। এর পর সেখানে তেলের প্রদীপ জ্বালান। এতে শনিদেব প্রসন্ন হবেন। তাঁর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে।

২) শনিবার কুকুরের সেবা করলেও শনিদেব তুষ্ট হন। তাই, শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান।

৩) ধুনো শনিদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই শনিবার রাতে বাড়িতে ধুনো জ্বালান। ধুনোর ধোঁওয়ায় ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং বাড়ির সকলের স্বাস্থ্য ভালো থাকে।

৪) শনিবার সূর্যাস্তের পর শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপে কিছু কালো তিল রাখুন। এতে শনিদেব প্রসন্ন হবেন।

৫) শনিদেবের কৃপা পেতে এবং সাড়ে সাতীর প্রকোপ কমাতে হলে, শনিবার শনিদেবের মন্ত্র ও চালিসা পাঠ করা উচিত।

৬) কোষ্ঠী থেকে শনি দোষ দূর করতে হলে অবশ্যই ভগবান হনুমানের পূজা করতে হবে। বিশেষ করে, প্রতি শনিবার হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন।

৭) দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফেরাতে, শনিবার সামান্য কালো তিল অশ্বত্থ গাছে নিবেদন করুন। তার পর গাছে জল নিবেদন করুন।

৮) শনিবার সন্ধেয় কোনও অশ্বথ গাছের গুঁড়ি দু-হাত দিয়ে স্পর্শ করতে হবে। তারপর সেই অশ্বথ গাছকে সাতবার প্রদক্ষিণ করুন। এর সঙ্গে সঙ্গে 'ওঁ শনিশ্চরায় নমঃ' মন্ত্রটি জপ করুন।

শনিদেবের পূজার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

-পশ্চিম দিকে মুখ করে শনিদেবের পূজা করা উচিত।

-শনিদেবের পূজায় তামার পাত্র ব্যবহার করবেন না।

-পূজার সময় লোহার পাত্র ব্যবহার করলে শনিদেব প্রসন্ন হন।

-শনিদেবের মূর্তির সামনে কখনই দাঁড়িয়ে পুজো করা উচিত নয়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না৷

Story first published: Saturday, February 25, 2023, 7:30 [IST]
X
Desktop Bottom Promotion