Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Raas Purnima 2023: রাস পূর্ণিমায় করুন এই সব টোটকা, সংসারের শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না!
রাত পোহালেই শুরু হবে রাসযাত্রার উৎসব। যা রাস পূর্ণিমা নামেও পরিচিত। বৈষ্ণবদের কাছে এই উৎসব হল ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয় রাসযাত্রা।
ধর্মীয় বিশ্বাস, রাধাকৃষ্ণের রাসলীলা এবং গোপিনীদের নৃত্য ও কৃষ্ণের সুমধুর বাঁশির ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবনের ভূমি। জ্যোতিষশাস্ত্র মতে, এই শুভ দিনে বিশেষ কিছু উপাচারের করলে জীবনে সুখ, সৌভাগ্য ফিরে আসে। দূর হয় সকল দুঃখ ও বাধা।

দেখে নিন উপাচারগুলি
১) রাসযাত্রার দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন। তারপর একাগ্র চিত্তে ভগবানের আরাধনা করতে হবে।
২) রাস পূর্ণিমার শুভ তিথিতে বাড়িতে থেকে গীতার আটটা শ্লোক পাঠ করতে হবে। সকালে অথবা সন্ধেয়, যে কোনও সময় পাঠ করলেই হবে। যদি সকালে সম্ভব না হয়, তা হলে সন্ধ্যাবেলায় করা যাবে।
৩) এ দিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ঘিয়ের প্রদীপ যদি সম্ভব না হয়, তা হলে সর্ষের তেলের প্রদীপও জ্বালানো যাবে।
৪) রাধা-কৃষ্ণের প্রতিমার সামনে দু'টি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর 'ওঁ ভগবতে বাসুদেবায় নমঃ' এই মন্ত্রটা ১০৮ বার জপ করতে হবে। যদি ১০৮ বার সম্ভব না হয়, তা হলে ২১ বারও জপ করা যেতে পারে। এই দিন শ্রীকৃষ্ণকে সাদা মিষ্টি দিয়ে ভোগ দিন।
৫) এই পুণ্য তিথিতে চন্দ্রদেবের উপাসনা করাও অত্যন্ত শুভ ফল দেয়। বাড়ির যে কোনও খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশে সাদা মিষ্টি অর্পণ করুন। এ দিন সন্ধ্যায় বা রাতে গঙ্গাজলে কিছুটা আটা মিশিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। তারপর নিজের মনের প্রার্থনা জানান।
৬) রাসযাত্রার শুভ তিথিতে সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান সেরে পরিষ্কার বা নতুন পোশাক পরিধান করুন। তারপর ভক্তিভরে কৃষ্ণ-রাধার যুগল মূর্তি পুজো করুন। এতে মনের সব ইচ্ছা পূরণ হয়। জীবনে সুখ, সৌভাগ্য ফেরে।
৭) সন্ধ্যাবেলায় সাদা কাপড়ে একটি নারকেল ভালো ভাবে মুড়ে নিয়ে, তাতে সিঁদুর ও আটার ৫টি করে ফোঁটা লাগান। তারপর সেই কাপড় জড়ানো নারকেল চন্দ্রদেবের উদ্দেশে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।
৮) এই দিন ধূপ প্রদীপ জ্বেলে বেলগাছের পুজো করাও অত্যন্ত শুভ। এ ছাড়া, ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications