Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চাকরি থেকে ব্যবসায় সফলতা পেতে চাইছেন, হোলিকা দহনের দিন করুন এই প্রতিকারগুলি
হিন্দুধর্মে দোল বা হোলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ফাল্গুন মাসে দোল উৎসব পালিত হয়। এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ছোট থেকে বড় সকলে। চলতি বছর ২৫ মার্চ পালিত হবে দোল উৎসব।
আর তার একদিন আগে পালিত হবে হোলিকা দহন অর্থাৎ ২৪ মার্চ পালিত হবে হোলিকা দহন। এই সময়ে যদি আপনি আপনার ধন সম্পদ আরোও বাড়াতে চান, চাকরিতে আরও এগিয়ে যেতে চান, জীবনের সাফল্য আনতে চান তাহলে অবশ্যই মানুন এগুলি।

- আয়ের নতুন পথ খুঁজে পাবেন
যারা আর্থিক সংকটে ভুগছেন, তারা অবশ্যই হোলিকা দহনের আগুনে শেষের ছাই বাড়িতে আনবেন। ছাই একটি লাল কাপড়ে বাঁধবেন। বেঁধে এমন জায়গায় রাখবেন যাতে সেটা কেউ দেখতে না পায়। যদি পারেন আলমারি বা কোনও নিরাপদ স্থানে রাখবেন। এতে আপনার সম্পত্তি হু হু করে বাড়বে এবং আর্থিক দিকে আরোও উন্নতি করতে পারবেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন আপনি।
- মনের ইচ্ছা পূরণ হবে
এমন অনেকেই রয়েছেন যাদের মনে অনেক ইচ্ছা রয়েছে। তবে সে ইচ্ছা কিছুতেই পূর্ণ হচ্ছে না। হোলিকা দহনের সময় আপনি সাতটি পান পাতা আগুনে একটি করে দিন। আপনার একটি করে পাতা পুড়বে এবং আপনি আপনার মনের ইচ্ছা বলবেন। দেখবেন খুব সহজেই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। সেই সঙ্গে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজও আপনার হয়ে যাবে।
- ব্যবসায় সাফল্য আনতে কী করবেন
যদি আপনি আপনার ব্যবসা আরোও এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ২১ টি গোমতী চক্র নিয়ে এই বিশেষ দিনে রাতে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আপনি ব্যবসায় উন্নতি করবেন। শুধু তাই নয়, যারা নতুন চাকরি পেতে চাইছেন ও বেতন বাড়াতে চাইছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।
- অমীমাংসিত কাজ হয়ে যাবে
আপনার অমীমাংসিত কাজ হওয়ার জন্য আপনি হোলিকা দহনের দিন রাতে সরিষার তেলে চারমুখী প্রদীপ জ্বালিয়ে ঘরে পূজা করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনি সারা জীবন ভালো থাকতে পারেন এবং আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যায়। এতে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি ও বিরাজ করবে।
- আরও রোজগার বাড়াতে কী করবেন
আপনি যদি আরও অর্থ উপার্জন করতে চান তাহলে এই বিশেষ দিনে আপনি দেবতাদের নারকেল নিবেদন করুন। তারপর হোলিকা দহনের জ্বলন্ত আগুনে একটি নারকেল, পান, সুপারি নিবেদন করুন। এতে আপনার ধন-সম্পত্তি বাড়বে। এতে আপনি আরোও টাকা রোজগার করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications