Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে এই টোটকায় বাড়বে ধন-সম্পদ, ক্যারিয়ারে হবে উন্নতি!

চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালনের প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। এ বছর ৬ এপ্রিল, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। হনুমান জন্মোৎসবের দিন ভক্তরা বজরঙ্গবলীকে সন্তুষ্ট করার জন্য সঠিক বিধি মেনে ভগবানের পূজার্চনা করেন। যে ব্যক্তি নিষ্ঠাভরে হনুমানের পুজো করেন, সেই ব্যক্তি সমস্ত সঙ্কট থেকে মুক্তি পায়। দুঃখ-কষ্ট দূর হয়ে জীবনে সুখ, শান্তি ফিরে আসে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, হনুমানকে তুষ্ট করার জন্য হনুমান জয়ন্তীর দিন কিছু বিশেষ উপায় করা উচিত। এতে জাতক সব কাজে সাফল্য পাবেন। জেনে নিন, ভগবান হনুমানকে প্রসন্ন করার উপায়-

Do These Remedies On Hanuman Jayanti

১) যদি দীর্ঘদিন ধরে কোনও সমস্যায় ভুগছেন বা কোনও কিছু নিয়ে ভয়ে থাকেন, তবে হনুমান জয়ন্তীর দিন ২১ বার হনুমান জির বজরং বাণ পাঠ করুন। দূর হতে পারে সব সমস্যা।

২) কিছু দিন ধরে যে কাজই করছেন, তাতেই ব্যর্থতা আসছে? তাহলে হনুমান জয়ন্তীর দিন সঠিক বিধি মেনে বজরঙ্গবলির পূজা করুন। জাফরানের লাড্ডু নিবেদন করুন। এই প্রতিকারে আপনি আপনার সব কাজে সফলতা পেতে থাকবেন।

৩) হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে গিয়ে রাম রক্ষা স্তোত্র পাঠ করলে বজরংবলী এবং শনিদেবের আশীর্বাদও পাওয়া যায়।

৪) এই দিন ভগবান হনুমানের কাছে গোলাপ ফুলের মালা অর্পণ করুন। এর সঙ্গে, ১১টি অশ্বত্থ পাতায় শ্রীরামচন্দ্রের নাম লিখে তার মালা তৈরি করে ভগবানের কাছে নিবেদন করুন। এতে বজরঙ্গবলীর আশীর্বাদ পাওয়া যায়।

৫) হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলীর সামনে তেলের প্রদীপ জ্বালিয়ে 'ওঁ নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারায় সর্বরোগ হরায় সর্ববশিকরণায় রামদূতায় স্বহা' মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে।

৬) ভয়, নেতিবাচক শক্তি এবং ভূতপ্রেত থেকে মুক্তি পেতে এ দিন বাড়ির ছাদে লাল পতাকা লাগান।

৭) হনুমান জয়ন্তীতে বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে ১১ বার হনুমান চালিসা পাঠ করুন। এর পর ভগবানের কাছে গোলাপের মালা অর্পণ করুন এবং জুঁই তেলের প্রদীপ জ্বালান। এতে দু'টি লবঙ্গ রাখুন। এই প্রতিকারে সংসারের ফালতু খরচ কম হবে এবং অর্থ সঞ্চয় হবে।

৮) কলা বজরঙ্গবলীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীতে কলার উপায় খুবই কার্যকর হতে পারে। ১১টি কলা নিন এবং প্রতিটি কলায় একটি করে লবঙ্গ লাগান। বজরঙ্গবলীর কাছে এই কলা নিবেদনের পর প্রসাদ হিসেবে বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। এতে ভগবান হনুমানের আশীর্বাদ পাবেন এবং আপনার সকল দুঃখ-কষ্ট দূর হবে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion