Dev Uthani Ekadashi 2023: আগামীকাল দেব উত্থানী একাদশী, এই ৮ কাজ করলেই তুষ্ট হবেন শ্রীবিষ্ণু!

প্রতি বছর কার্তিক শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় দেব উত্থানী একাদশী। হিন্দু পঞ্জিকা অনুসারে, এ বছর ২৩ নভেম্বর দেব উত্থানী একাদশী। এই তিথি প্রবোধিনী একাদশী নামেও পরিচিত। জগতের পালনকর্তা শ্রী বিষ্ণু এই একাদশী তিথিতেই চার মাসের যোগ নিদ্রা থেকে জাগ্রত হন।

বিষ্ণুকে প্রসন্ন করতে দেব উত্থানী একাদশী খুবই শুভ বলে মানা হয়। এই দিনে ভক্তিভরে শ্রী বিষ্ণুর পূজা করার পাশাপাশি বিশেষ কিছু উপায় করলে, জীবনে সুখ-সৌভাগ্য বৃদ্ধি পায়। ধনসম্পদ লাভের সম্ভাবনাও থাকে।

Dev Uthani Ekadashi

দেব উত্থানী একাদশীর উপায়

১) দেব উত্থানী একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে জলে গঙ্গাজল মিশিয়ে স্নান সেরে নিন। তারপর গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে।

২) সকালে স্নানের পর পরিষ্কার পোশাক পরে নিন। তারপর কেশর মিশ্রিত দুধ দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করান। এতে শ্রী বিষ্ণু তুষ্ট হন এবং তাঁর আশীর্বাদে সব বাধা-বিপত্তি দূর হয়।

৩) এ দিন ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র, হলুদ ফল এবং হলুদ শস্য নিবেদন করুন। পুজোর পরে এই সমস্ত জিনিস গরীব-দুঃখীদের মধ্যে বিতরণ করুন। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা থাকবে আপনার উপর।

৪) দেব উত্থানী একাদশীর দিন কোনও বিষ্ণু মন্দিরে সাদা মিষ্টি বা ক্ষীর নিবেদন করুন। এতে তুলসী পাতা অবশ্যই রাখবেন। এতে শ্রী বিষ্ণু প্রসন্ন হন। ভগবানের আশীর্বাদে প্রচুর ধন-সম্পদ লাভ হয়। অভাব-অনটন থাকে না।

৫) দেব উত্থানী একাদশীর দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। সন্ধ্যায় এই গাছের নীচে প্রদীপ জ্বালান। এই উপায়ে দ্রুত ঋণ থেকে মুক্তি পাবেন।

৬) তুলসী গাছের চারপাশে সাত বার প্রদক্ষিণ করার সময় সুতো জড়িয়ে দিন। নিষ্ঠাভরে তুলসী ও নারায়ণের কাছে প্রার্থনা করুন। এতে বৈবাহিক জীবনের সব সমস্যা দূর হয়। সুখ-শান্তি বাড়ে। প্রেম-ভালোবাসা বজায় থাকে।

৭) এই একাদশীতে তুলসী পুজো করুন। কাঁচা দুধে আখের রস মিশিয়ে তুলসী গাছে নিবেদন করুন। এরপর পাঁচটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এই উপায়ে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

৮) কার্তিক মাস শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি এই মাসে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান, তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। আর্থিক অবস্থাও মজবুত হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, November 22, 2023, 19:20 [IST]
X
Desktop Bottom Promotion