Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chaitra Navratri 2023: নবরাত্রিতে অবশ্যই করুন এই কাজ, মায়ের কৃপায় ধন-সম্পদে ভরে উঠবে জীবন!
চলতি বছর ২২ মার্চ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। ৩০ মার্চ রাম নবমী হল নবরাত্রির শেষ দিন। নয় দিন ধরে নানাবিধ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। এই নয়টি রূপের নাম হল - শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী।
নবরাত্রিতে কয়েকটি নিয়ম মানলেই মা দুর্গার আশীর্বাদে সমৃদ্ধ হবে জীবন। জেনে নিন, সংসারে সুখ ও সমৃদ্ধি ফেরাতে নবরাত্রিতে কী কী করবেন।

নবরাত্রিতে এই কাজ করুন
১) বাড়ির পূজার স্থানে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর ছবি বা মূর্তি স্থাপন করুন। সঠিক বিধি মেনে প্রতিদিন পূজার্চনা করুন। এতে মায়ের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
২) নবরাত্রির নয় দিন ব্রত পালনের সঙ্কল্প নিন। যদি তা সম্ভব না হয়, তাহলে প্রথম, চতুর্থ ও অষ্টম দিনে অবশ্যই ব্রত রাখুন। এতে দেবী দুর্গার আশীর্বাদ পাবেন।
৩) নয় দিন ঘরে মা দুর্গার নামে প্রদীপ জ্বালাতে হবে। মায়ের নবার্ণ মন্ত্র 'ওঁ ঐঁ হ্রীঁ ক্লীঁ চামুণ্ডায়ৈ বিচ্চে' জপ করুন। এ ছাড়া, দুর্গা সপ্তশতী পাঠ করলেও শুভ ফল পাওয়া যায়।
৪) মা দুর্গার পূজায় লাল রঙের আসন ব্যবহার করুন। পূজা শেষ হওয়ার পর, এই আসনটি ভাঁজ করে প্রণাম করুন। তারপর নিরাপদ স্থানে এটি রেখে দিন। এ ছাড়া, মায়ের পূজার সময় লাল কাপড় পরিধান করা শুভ। কপালে লাল রঙের তিলকও লাগান।
৫) দুধে মধু মিশিয়ে সকালে মায়ের কাছে নিবেদন করুন।
৬) অষ্টমী ও নবমীর দিনে যজ্ঞ ও কুমারী পূজা করতে হবে।
৭) নবরাত্রির সময় ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। এটি নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
৮) নবরাত্রিতে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। এতে জীবনে ইতিবাচক শক্তি আসবে এবং সমস্ত ইচ্ছা পূরণ হবে।
৯) এই সময় আটা বল বানিয়ে নদী বা পুকুরের জলে প্রবাহিত করুন। এতে ঋণের বোঝা কমবে এবং জীবনে সুখ, সমৃদ্ধি আসবে।
নবরাত্রিতে লবঙ্গের টোটকা
১) নবরাত্রির নয় দিন শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন, এতে রাহু-কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন।
২) এক জোড়া লবঙ্গ হলুদ কাপড়ে বেঁধে ঘরের এক কোণে ঝুলিয়ে রাখুন। এতে পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন।
৩) হলুদ কাপড়ে লবঙ্গ বেঁধে সিন্দুকে রাখলে আর্থিক উন্নতি হবে।
৪) দুর্গা পূজায় গোলাপ ফুলের সঙ্গে দুটি লবঙ্গ অর্পণ করুন। এতে আর্থিক সঙ্কট দূর হবে।
৫) একটি লাল রঙের কাপড়ে ৫টি লবঙ্গ ও ৫টি কড়ি বেঁধে টাকা রাখার জায়গায় রাখুন। এই প্রতিকারে সর্বদা মায়ের আশীর্বাদ আপনার উপর থাকবে এবং ঘরে অর্থের আগমন হবে।



Click it and Unblock the Notifications