শুক্রবার করুন এই ৯ কাজ, মা লক্ষ্মীর কৃপায় ঘুচবে অভাব-অনটন!

হিন্দুশাস্ত্র মতে, সপ্তাহের প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই দিনে নির্দিষ্ট সেই দেবতার পুজো করলে শুভ ফল প্রাপ্ত হয়। শুক্রবার দিনটি ধনসম্পদের দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত। এ দিন রীতি অনুযায়ী ভক্তি ভরে দেবীর পুজো করলে সংসারে অর্থের অভাব হয় না। সুখ, সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। এর পাশাপাশি শারীরিক কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায়।

শুক্রবার কয়েকটি সহজ উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। দেবীর আশীর্বাদে দুঃখ, দারিদ্র্য, অনটন থেকে মুক্তি মেলে। জেনে নিন, শুক্রবারে কী কী উপায় করা শুভ।

Goddess Lakshmi

১) শুক্রবার সঠিক বিধি মেনে ভক্তিভরে মা লক্ষ্মীর পূজার্চনা করা উচিত। এতে জীবনে কখনও অর্থের অভাব হয় না। পূজার সময় ধন-সম্পদের দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করা শুভ। কথিত আছে, পদ্ম ফুল নেতিবাচক শক্তি দূর করে।

২) শুক্রবারকে দেবী লক্ষ্মীর বার বলে মানা হয়। এ দিন ব্রত পালন করলে শারীরিক কষ্ট থেকে মুক্তি মেলে। দাম্পত্য জীবনেও সুখ, শান্তি ফেরে।

৩) শুক্রবার দিন মেয়েদের বাড়িতে ডেকে ক্ষীর খাওয়ানো খুবই শুভ। এ ছাড়া, এই সময়ে মেয়েদের হলুদ রঙের কাপড় ও দক্ষিণাও দিতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে।

৪) প্রচলিত বিশ্বাস, শুক্রবারে কাউকে চিনি ধার দেওয়া উচিত নয়। এতে শুক্র গ্রহ দুর্বল হয় এবং ঘরে দারিদ্র্যতা দেখা দেয়।

৫) শুক্রবার সকালে কাউকে টাকা ধার দেবেন না। এতে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ করে, এই দিনে ভুল করেও পূজার পরে কাউকে টাকা ধার দেবেন না।

৬) শুক্রবার দিন গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী প্রসন্ন হন। তাঁর কৃপা সবসময় সঙ্গে থাকে। ৩৩ কোটি দেব-দেবীর আশীর্বাদও পাওয়া যায়।

৭) শুক্রবার যদি কোনও জরুরি কাজে বেরোনোর থাকে, তাহলে সে দিন ভোরবেলা উঠে স্নান সেরে নিন। তারপর পরিষ্কার পোশাক পরে মা লক্ষ্মীর পুজো করুন। 'ওঁ শ্রীং হ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রী শ্রীং মহালক্ষ্মী নমঃ' মন্ত্রটি ২১ বার জপ করুন। এর ফলে আপনার কাজে আসা সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে। সব কাজ ঠিকমতো সম্পন্ন হবে।

৮) শুক্রবার একটা ছোটো মাটির কলসীতে চাল ভর্তি করুন। এর উপরে একটি এক টাকার কয়েন ও এক টুকরো কাঁচা হলুদ রেখে লাল কাপড় দিয়ে কলসির মুখ বেঁধে দিন ভালো করে। এই কলসি কোনও মন্দিরের পুরোহিতকে দান করুন। এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং তাঁর আশীর্বাদ বজায় থাকবে।

৯) মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে শুক্রবার দিন একটি এক টাকার কয়েন রাখুন। লক্ষ্মীপুজো করার পর ওই কয়েনটি নিজের কাছে রেখে দিন। এর ফলে আপনার কাজে আসা বাধা দূর হবে। মা লক্ষ্মীর কৃপায় মনের সব ইচ্ছে পূরণ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion