Maha Shivratri 2023: মহাশিবরাত্রিতে এই জ্যোতিষ টোটকাতেই হবে লক্ষ্মী লাভ! কী করবেন জেনে নিন

Astrological Remedies for Maha Shivratri in Bengali: ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে দেশজুড়ে মহা ধুমধাম করে পালিত হয় মহাশিবরাত্রি। চলতি বছর শিবরাত্রি পড়েছে ১৮ ফেব্রুয়ারি, শনিবার। এই দিনটি শিব ও পার্বতীর বিবাহের রাত্রি। মনে করা হয়, মহাদেবের পুজো করলে মনে শান্তি আসে, মন থেকে সকল প্রকার রাগ, হিংসা দূর হয়ে যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।

Do These Astrological Remedies on Maha Shivratri

কথিত আছে, ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে তিনি খুব দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে এই মহাশিবরাত্রিতে কিছু জ্যোতিষ টোটকা অবশ্যই পালন করুন। জেনে নিন, বাছা-বিপত্তি থেকে মুক্তির জন্য শিবরাত্রির দিন কী কী উপায় করবেন।

শিবলিঙ্গের অভিষেক

শিবলিঙ্গের অভিষেক

শিবরাত্রির দিন দই দিয়ে ভোলেনাথের রুদ্রাভিষেক করুন। এতে ধন-সম্পদ বৃদ্ধি পাবে। আখের রস দিয়ে অভিষেক করলে লক্ষ্মী লাভ হয়। এ ছাড়া, মধু ও ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাও খুব শুভ। ধন লাভ হবে।

টাকা ফেরত পেতে

টাকা ফেরত পেতে

আপনার টাকা কোথাও আটকে আছে? তাহলে মহাশিবরাত্রির দিন শিবের বাহন নন্দী অর্থাৎ ষাঁড়কে সবুজ চারণ খাওয়ান। টাকা ফেরত পাবেন।

বাধা-বিপত্তি কাটাতে

বাধা-বিপত্তি কাটাতে

শিবরাত্রির সন্ধ্যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করুন। এর ফলে জীবনের সকল বাধা-বিপত্তি, ভয় দূর হবে এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া, মহাশিবরাত্রির দিন অসহায়দের সাহায্য করলে জীবনের সব ধরনের সমস্যার অবসান হয় বলে বিশ্বাস।

দুর্বল গ্রহকে শক্তিশালী করতে

দুর্বল গ্রহকে শক্তিশালী করতে

কোষ্ঠীতে দুর্বল গ্রহকে শক্তিশালী করতে হলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করে "ওঁ নমঃ শিবায়" মন্ত্র জপ করুন।

চাকরি, ব্যবসার সমস্যা দূর করতে

চাকরি, ব্যবসার সমস্যা দূর করতে

চাকরি বা ব্যবসায় কোনও সমস্যা দেখা দিলে, মহাশিবরাত্রির দিন ব্রত পালন করুন এবং জলে মধু মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এ ছাড়াও, মহাদেবের কাছে ডালিম ফুল নিবেদন করুন।

ঋণ মুক্ত হতে

ঋণ মুক্ত হতে

শিব পুরাণ অনুযায়ী, জলে অক্ষত অর্থাৎ চাল মিশিয়ে শিবের অভিষেক করলে আর্থিক সমস্যা দূর হয় এবং ঋণের বোঝা থেকেও মুক্তি মিলতে পারে।

আর্থিক উন্নতি করতে

আর্থিক উন্নতি করতে

মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে রুপোর ঘট দিয়ে জলাভিষেক করার সময় "ওঁ নমঃ শিবায়" এবং "ওঁ পার্বতীপতয়ে নমঃ" মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এর ফলে আর্থিক উন্নতি হবে।

বিবাহে বিলম্ব দূর করতে

বিবাহে বিলম্ব দূর করতে

বিবাহযোগ্যা হওয়া সত্ত্বেও যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তাঁরা শিবরাত্রির দিন আকন্দ ফুলের মালা শিবের গলায় পরান। এতে বিবাহের বাধা, বিলম্ব কেটে যাবে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, February 4, 2023, 17:36 [IST]
X
Desktop Bottom Promotion