Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Rath Yatra 2023: রথযাত্রায় এই কয়েকটি কাজ করলেই পরিবারে ফিরবে সুখ-সমৃদ্ধি!
হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে জগন্নাথের রথযাত্রা বের হয়। স্নানযাত্রায় স্নানের পর শারীরিক অসুস্থতার কারণে জগন্নাথদেব এক পক্ষকাল চিকিৎসাধীন থাকেন। এই সময়ে শ্রী জগন্নাথদেব ভক্তগণের থেকে নিভৃতে থাকেন। রাজবৈদ্যের সেবায় সুস্থ হয়ে উঠেই, রথযাত্রার দিন তিন ভাই-বোন রাজবেশে নিজ নিজ রথে চেপে শোভাযাত্রা সহকারে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি বেড়াতে যান।
রথযাত্রায় ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরই পৃথিবীর সব চেয়ে বড় উৎসবক্ষেত্র। পুরীতে রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রতি বছর। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়ও মহা সমারোহের সঙ্গে রথযাত্রা পালিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে, রথের দিন বিশেষ কিছু টোটকা যদি করা যায়, তাহলে খুব ভাল ফল মেলে। গৃহে সুখ-শান্তিও বজায় থাকে।

রথযাত্রার তিথি ও শুভক্ষণ
চলতি বছরে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন হবে ২০ জুন, মঙ্গলবার। দ্বিতীয়া তিথি শুরু হবে ১৯ জুন, বেলা ১১টা ২৫ মিনিটে। দ্বিতীয়া তিথি শেষ হবে ২০ জুন, দুপুর ১টা ০৭ মিনিটে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, তৃতীয়া তিথি আরম্ভ ২০ জুন, দুপুর ১টা ০৯ মিনিটে। তৃতীয়া শেষ হবে ২১ জুন, দুপুর ৩টে ১০ মিনিটে।
রথের দিন এই কাজ করুন
১) রথযাত্রার দিন রথের দড়ি ধরে টানা বা স্পর্শ করা খুব শুভ। এ দিন রথ দর্শন করাও অত্যন্ত শুভ বলে মানা হয়।
২) এ দিন জগন্নাথদেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত পালন করা খুব শুভ ও ফলদায়ক।
৩) রথযাত্রার দিন নিজের সাধ্যমতো দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মানা হয়।
৪) রথের দিন ঘরে গাছ লাগানো অত্যন্ত শুভ।
৫) হলুদ রঙের কাপড়ে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টা এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের কাছে নিবেদন করা অত্যন্ত ফলদায়ক।
৬) জগন্নাথ দেবের গলায় ১০৮টি তুলসী পাতা দিয়ে তৈরি মালা পরান। তবে পাতা ফুটো করে তুলসী মালা গাঁথা যাবে না। পাতায় সুতো বেঁধে মালা তৈরি করতে হবে।
৭) জগন্নাথ দেবের কাছে ১০৮টা গোলাপ অর্পণ করতে পারেন। তবে ১০৮টি সম্ভব না হলে ১১টা বা ২১টা গোলাপও দিতে পারেন।
৮) রথযাত্রার দিন নতুন তামার বা পেতলের বাটিতে আতপ চাল, এক টুকরো গোটা হলুদ, একটা এক টাকার কয়েন এবং একটা কড়ি নিয়ে জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষে সেই বাটি-সহ সামগ্রী কোনও মন্দিরে দান করে দিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications