ফ্রিজের মাথায় কোনওভাবেই রাখবেন না এই সমস্ত জিনিস, বাড়িতে বাড়বে নেতিবাচক শক্তি!

By Bhagysree Sarkar

বর্তমানে ফ্রিজ নেই এমন বাড়ি দেখা পাওয়া মুশকিল। এটি আমাদের প্রত্যেকের বাড়িতে অপরিহার্য। ঠাণ্ডা জল এবং অবশিষ্ট খাবার সংরক্ষণের জন্য এটি খুবই উপকারী। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন, মানুষ জিনিসপত্র শুধু ফ্রিজের ভিতরেই রাখে না, উপরেও রাখতে শুরু করেছে। কিন্তু জানেন কি, এমন কিছু জিনিস আছে যা ফ্রিজের উপরে রাখা একেবারেই উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে। তাই ফ্রিজের মাথার উপরটা খালিই রাখুন।

বাস্তুশাস্ত্র মতে, ফ্রিজের উপর এসব রাখার ভুল করলে ভবিষ্যতে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রায়শই আমাদের বাড়িতে দেখা যায়, আমরা ফ্রিজের উপরে ছোট-বড় প্রতিটি জিনিসই রেখে দিই। যা আমাদের স্বাস্থ্য এবং জীবন উভয়ের উপরই গভীর প্রভাব ফেলে। বাস্তু মতে, ঘরে কিছু জিনিস নিজের জায়গাতেই রাখা ভালো। যাতে আমাদের জীবনে ইতিবাচকতা বজায় থাকে। চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই ফ্রিজ সংক্রান্ত বাস্তু নিয়মগুলি।

refrigretor
  • গাছ-গাছালি রাখবেন না

অনেকে সাজসজ্জার জন্য ফ্রিজের উপরে গাছপালা ইত্যাদিও রাখেন। তবে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী, বাঁশ গাছকে কখনই ফ্রিজের উপরে রাখা উচিত নয়। যদিও বাড়ির প্রবেশদ্বারে বাঁশের গাছ রাখা শুভ বলে মনে করা হয়, তবে ফ্রিজের উপরে রাখা উপকারী নয়। আসলে, বাঁশকে ধাতুর চারপাশে রাখা উচিত নয়, কারণ এটি একে অপরের ক্ষতি করে এবং তাদের শক্তি থেকে কোনও উপকার পায় না।

  • ওষুধের প্রভাব বন্ধ হয়ে যায়

অনেকেই অন্যমনষ্ক হয়ে ফ্রিজের ওপর খালি অংশে ওষুধ রাখেন। শাস্ত্র মতে, ফ্রিজের মাথায় ওষুধ রাখলে নেতিবাচক প্রভাব তো পরে। তবে চিকিৎসা বিজ্ঞানের মতে, রেফ্রিজারেটরের উপরে ওষুধ রাখলে তার প্রভাব নষ্ট হয়ে যায়। ফ্রিজের গরমে ওষুধ ক্ষতিগ্রস্ত হয়।

  • খাবার সামগ্রী

শাস্ত্র মতে, খাবারের জিনিস কখনই ফ্রিজের ওপরে রাখা উচিত নয়। এতে আপনার খাবার নষ্ট হতে পারে। তবে বাস্তু অনুসারে, ফ্রিজ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের হয় যা নেতিবাচক শক্তি তৈরি করে। যার ফলে নেতিবাচক শক্তি আপনার খাবারের উপরও প্রভাব ফেলবে। রেফ্রিজারেটর কোন দিকে রাখা উচিত, এই উত্তরও কিন্তু সকলের জানা উচিত।

শাস্ত্র মতে, রেফ্রিজারেটর সবসময় দেয়াল থেকে অন্তত এক ফুট দূরত্বে রাখতে হবে। ঘরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে রেফ্রিজারেটর সবসময় পশ্চিম দিকে রাখুন। এছাড়া দক্ষিণ-পশ্চিম দিকও শুভ বলে মনে করা হয়।

Story first published: Friday, September 6, 2024, 18:25 [IST]
X
Desktop Bottom Promotion