মানিব্যাগে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি! আর্থিক ক্ষতি হতে পারে

আমাদের মধ্যে অনেকেই মানিব্যাগে টাকার পাশাপাশি আরও অন্যান্য জিনিস রাখে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, এমন কিছু জিনিস আছে যেগুলি কখনোই পার্সে রাখা ঠিক নয়। আপনি যদি আপনার পার্সে এমন কোনও জিনিস রেখে থাকেন তাহলে তা বের করে ফেলুন। এগুলি মানিব্যাগে রাখলে অনেক সমস্যা দেখা দেয়। আসুন জেনে নিন, কোন কোন জিনিসগুলি পার্সে একেবারেই রাখা ঠিক নয়।

Do not keep these things in your wallet for prosperity

কাটা-ছেঁড়া নোট

কাটা-ছেঁড়া নোট

বাস্তু মতে, পার্সে রাখা নোটগুলি দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচিত হয়। তাই, মানিব্যাগে ছেঁড়া নোট রাখা উচিত নয়। তাই এগুলি আপনার পার্স থেকে দূরে রাখাই ভাল। এগুলি নেতিবাচকতা নিয়ে আসে।

মৃত কারুর ছবি

মৃত কারুর ছবি

মানিব্যাগে পরিবারের মৃত কারুর ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। আপনি যদি নিজের পার্সে কোনও মৃত ব্যক্তির ফটো রেখে থাকেন, তাহলে সেটা বের করে ফেলুন। মানিব্যাগে এই জাতীয় জিনিস নেতিবাচক শক্তি বিস্তার করে।

রসিদ

রসিদ

বাস্তু মতে, পার্সে পুরানো রসিদ, কাগজপত্র রাখা ঠিক নয়। মা লক্ষ্মী এতে অসন্তুষ্ট হন!

চাবি

চাবি

মানিব্যাগে চাবি রাখার অভ্যাস অনেকেরই আছে। বাস্তুশাস্ত্র অনুসারে, মানিব্যাগে চাবি রাখা শুভ বলে মনে করা হয় না। মানিব্যাগে যেকোনও ধাতব জিনিস থাকলে, তা নেতিবাচকতার জন্ম দেয় এবং এর ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন!

দেব-দেবীর ছবি

দেব-দেবীর ছবি

অনেককেই দেখা যায় মানিব্যাগে দেবদেবীর ছবি রাখতে। তবে বাস্তুর নিয়ম অনুযায়ী, এই জাতীয় ছবি পার্সে রাখা উচিত নয়।

আরও পড়ুন : সুখে-শান্তি থাকতে নিজের বাড়ি রাখুন পজিটিভ এনার্জিতে ভরপুর, জেনে নিন কীভাবে

X
Desktop Bottom Promotion