শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করার সময় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ট হবেন ভগবান!

By Bhagysree Sarkar

ইতিমধ্যেই শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। ২২শে জুলাই থেকে শুরু হওয়া এই পবিত্র মাসে চলতি বছরে মোট ৫ টা সোমবার। প্রথম শ্রাবণ সোমবার ২২শে জুলাই এবং শেষ অর্থাৎ পঞ্চমটি ১৯শে আগস্ট পড়েছে। কথিত আছে, শ্রাবণ মাস ভোলেনাথের খুব প্রিয় মাস। এই পুরো মাস ধরে মহাদেবের ভক্তরা ভক্তিভরে ভগবান শঙ্করের পুজো করে থাকেন।

প্রতি সোমবার উপবাস রাখেন। ধমীয় বিশ্বাস, শ্রাবণের সোমবার উপবাস করলে এবং পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয়, ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। তবে শাস্ত্র বলছে, এই শুভ সময়ে শিব পুজো করার সময় কিছু জিনিস এবং নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় অশুভ লক্ষণ দেখা দিতে পারে।

shivaratri

শাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসে শিব পুজোর সময় কিছু বিশেষ বিষয়ে যত্নবান হওয়া উচিত। এই মাসে মহাদেবের প্রিয় জিনিসগুলিই পুজোর সময় নিবেদন করা উচিত। তার মধ্যে থাকবে ভাং, বেলপত্র, ধাতুরা, গঙ্গাজল ইত্যাদি। এতে ভোলেনাথ নিঃসন্দেহে তাঁর ভক্তের প্রতি সন্তুষ্ট হবেন। সেই সঙ্গে এমন কিছু জিনিস রয়েছে, যা কিন্তু ভুল করেও পুজোর সময় শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। সেই জিনিসগুলি কী, জানতে বিস্তারিত পড়ুন।

  • শাস্ত্র মতে, শ্রাবণ মাসে বা অন্য কোনও সোমবার যখনই আপনি মহেদেবের পুজো করবেন, তখন তাঁকে কেতকী ফুল দেবেন না। ধর্মীয় বিশ্বাস, ভগবান শিব কেতকীকে মিথ্যা বলার জন্য অভিশাপ দিয়েছিলেন। তারপর থেকে মহাদেবকে কেতকী ফুল নিবেদন করা হয় না।
  • ধর্মীয় বিশ্বাস, শিবের উপাসনায় এমনকি শঙ্খও ব্যবহার করা উচিত নয়। আসলে মহাদেবই শঙ্খচুরকে মেরেছিল। শঙ্খচুরের রূপ হল শঙ্খ, তাই ভোলেনাথের পুজো করার সময় কখনই শঙ্খ বাজাবেন না।
  • আপনি যদি অজান্তে প্রসাদে মহাদেবকে নারকেল নিবেদন করেন, তবে তা একেবারেই করবেন না। ভুল করেও পুজোয় নারকেল ব্যবহার করবেন না। এছাড়াও শিবলিঙ্গে নারকেল জল দিয়ে জলাভিষেক করা উচিত নয়।
  • যেহেতু ভগবান শিব একজন বৈরাগী, তাই পুজো করার সময় কখনই তাঁর ছবি বা শিবলিঙ্গে কুমকুম তিলক লাগাবেন না। এতে আপনার পুজো সম্পূর্ণ হবে না। ভোলেনাথকে সর্বদা চন্দনের তিলক লাগান।
  • শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা এড়িয়ে চলুন। ধর্মীয় বিশ্বাস যে মা তুলসী ভগবান বিষ্ণুর স্ত্রীর মর্যাদা পেয়েছেন। এমন পরিস্থিতিতে ভগবান শিবের ছবি বা শিবলিঙ্গে তুলসী নিবেদন সম্পূর্ণ নিষিদ্ধ।
  • এছাড়াও হলুদের ব্যবহার এড়িয়ে চলুন। শ্রাবণ মাস হোক বা সাধারণ সোমবার, পুজোর সময় ভুল করেও শিবলিঙ্গে হলুদের পেস্ট লাগাবেন না। এতে আপনার পুজো সফল হবে না।

আপনি যদি শিব পুজোর সময় এই সমস্ত বিষয় মেনে চলেন, তবে আপনার পুজো সফল হবে। ভগবান শিবের আশীর্বাদ সর্বদা আপনার বাড়িতে এবং পরিবারে থাকবে। আপনার ইচ্ছা পূরণ হবে।

Story first published: Monday, August 5, 2024, 18:19 [IST]
X
Desktop Bottom Promotion