Govardhan Puja 2024: কার্তিক শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে করুন গোবর্ধন পুজো, পূর্ণ হবে সব মনস্কামনা

By Bhagysree Sarkar

Govardhan Puja 2024: হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দীপাবলিকে (Diwali)। প্রতিবছর ৪দিন ধরে এই উৎসব পালিত হলেও, এবছর ৫ দিন ধরে চলবে এই উৎসব। ধর্মীয় মতে, দীপাবলির পর কার্তিক শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো (Govardhan Puja) করা ও অন্নকূট উৎসব পালিত হয়। এদিনে গোবর্ধন ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো (Worship of Govardhana and Lord Krishna) করার নিয়ম রয়েছে। সেই সাথে গরু ও নন্দীর পুজোও করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ভক্তের সমস্ত দুঃখ-কষ্টের অবসান হয়। আজ ২রা নভেম্বর, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে পালিত হচ্ছে গোবর্ধন পুজোর উৎসব।

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছর কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে ১লা নভেম্বর বিকাল ০৬:১৬ মিনিট থেকে। এটি শেষ হবে ২রা নভেম্বর রাত ০৮:২১ মিনিটে। তবে উদয় তিথি অনুসারে, গোবর্ধন পুজোর উৎসব চলতি বছরে আজ, অর্থাৎ ২রা নভেম্বর পালিত হবে।

Govardhan Puja 2024

ছবি সৌজন্য- pexels

গোবর্ধন পুজো করার পদ্ধতি-
এই দিনে প্রথমে শরীরে তেল মালিশ করে স্নান করুন। এরপরে, বাড়ির মূল প্রবেশপথে গোবর দিয়ে গোবর্ধন পর্বত চিত্রিত করুন। এছাড়াও, পর্বতকে ঘিরে গাছপালা আঁকুন। এরপর গোবর্ধন পর্বতের মাঝখানে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। তারপর গোবর্ধন পর্বত ও ভগবান শ্রীকৃষ্ণের পজো করুন। পুজোর পরে, আপনার ইচ্ছার জন্য প্রার্থনা করুন। পরিশেষে, ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত এবং বিভিন্ন খাবার নিবেদন করুন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিনে যারা গোবর্ধন পর্বতের পুজো করেন, তারা বিশেষ ফল লাভ করেন।

গোবর্ধন পুজোর উপকরণ-
গোবর্ধন পুজো আয়োজনের জন্য যে উপকরণ প্রয়োজন, তা হল- থালি, রোলি, অক্ষত চাল, বাতাস, ধূপ এবং প্রদীপ, কলশ, জাফরান, নৈবেদ্য, মিষ্টি, গঙ্গাজল, পান, ফুল, দই, মধু, ফুলের মালা, ক্ষীর, সরিষার প্রদীপ, গোবর, গোবর্ধন পর্বতের ছবি, শ্রী কৃষ্ণের মূর্তি বা ছবি এবং গোবর্ধন পুজোর গল্পের বই।

Story first published: Saturday, November 2, 2024, 16:26 [IST]
X
Desktop Bottom Promotion