Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2023: দীপাবলীতে লক্ষ্মীর কোন স্বরূপের পুজো করবেন? জেনে নিন রাশি অনুযায়ী
দীপাবলির সন্ধেয় অনেক জায়গাতেই লক্ষ্মীপুজো করা হয়। এ দিন লক্ষ্মীর সঙ্গে পূজিত হন বিঘ্নহর্তা গণেশও। শাস্ত্র মতে, দেবী লক্ষ্মী হলেন ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী। তাই সংসারে ধন-সম্পদ ও শ্রীবৃদ্ধি ঘটাতে ভক্তরা দেবীর আরাধনা করে থাকেন।
জ্যোতিষশাস্ত্র মতে, দীপাবলির দিন রাশি মেনে লক্ষ্মী পুজো করলে এবং বিশেষ কিছু মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায়। জেনে নিন, কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন।

মেষ রাশি
দীপাবলিতে মেষ রাশির জাতকরা মহালক্ষ্মীর পুজো করুন। দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে 'ওঁ ঐং ক্লীং সৌং' এই মন্ত্র জপ করুন।
বৃষ রাশি
দীপাবলির দিনে লক্ষ্মীর মোহিনী স্বরূপের আরাধনা করুন। দেবীকে প্রসন্ন করতে 'ওঁ ঐং ক্লীং শ্রীং' এই মন্ত্র ১০৮ বার জপ করুন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা পদ্মলক্ষ্মী রূপের পুজো করতে পারেন। লক্ষ্মী চালিসার পাঠ করুন। এ ছাড়া, পুজোর সময় 'ওঁ ক্লীং ঐং সৌং' মন্ত্র জপ করুন। এতে সাফল্য লাভ হবে।
কর্কট রাশি
দীপাবলির লক্ষ্মী পুজোয় কর্কট রাশির জাতকরা মহালক্ষ্মী পদ্মাবতী স্বরূপের পুজো করুন। 'ওঁ ঐং ক্লীং শ্রীং' এই মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা মা লক্ষ্মীর এক স্বরূপ অপরাজিতা দেবীর আরাধনা করুন। লক্ষ্মী চালিসা পাঠ করবেন। পুজোর সময়ে 'ওঁ মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্মী চ ধীমহি, তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ' মন্ত্রটি ১০৮ বার জপ করলে সুফল পাবেন।
কন্যা রাশি
দীপাবলির পুজোয় লক্ষ্মীর কমলাদেবী স্বরূপের পুজো করুন কন্যা রাশির জাতকরা। এই সময় কনকধারা স্তোত্র পাঠ করা উচিত। ১০৮ বার 'ওঁ নমঃ কমলবাসিন্যৈ স্বহা' মন্ত্র জপ করুন।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর ক্রান্তিমতি দেবীর স্বরূপের পুজো করলে ভালো ফল পাবেন। এর পাশাপাশি 'ওঁ হ্রীং ক্লীং শ্রীং' মন্ত্রটি জপ করুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য 'ওঁ ঐং ক্লীং সৌং' মন্ত্রটি জপ করুন। শুভ ফল প্রাপ্ত হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা মা লক্ষ্মীর বিলক্ষণা স্বরূপের পুজো করুন। এ ছাড়া, 'ওঁ হ্রীং ক্লীং সৌং' মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে ধনসম্পদ বৃদ্ধি পাবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের বিশালাক্ষী দেবী স্বরূপের পুজো করা ফলদায়ক হবে। এর সঙ্গে স্ফটিক শ্রী যন্ত্রের পুজো করুন। আবার আপনারা 'ওঁ শ্রীং হ্রীং ক্লীং শ্রী সিদ্ধলক্ষ্মৈ নমঃ' মন্ত্র জপ করুন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা মা লক্ষ্মীর পুজো করুন ও লক্ষ্মী যন্ত্র স্থাপন করুন। এর পাশাপাশি 'ওঁ হ্রীং ঐং ক্লীং শ্রীং' মন্ত্র জপ করুন।
মীন রাশি
মীন রাশির জাতকরা লক্ষ্মীর রুক্মণী দেবী স্বরূপের পুজো করুন। এই সময় গোলাপ ফুল নিবেদন করা শুভ হবে। পুজোর সময়ে 'ওঁ হ্রীং ক্লীং সৌং' মন্ত্রটি ১০৮ বার জপ করুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
