Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali Vastu Tips: দীপাবলিতে করুন এই ৩ কাজ, অর্থের বর্ষণ হবে আপনার ওপর!
Diwali Vastu Tips: আলোর উৎসব দীপাবলি এই বছর পালিত হবে ১২ নভেম্বর, রবিবার। মা কালী, লক্ষ্মী-গণেশের পুজো ছাড়াও এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা রীতি-নীতি। শাস্ত্র অনুযায়ী, মা লক্ষ্মী পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে বিরাজ করেন। তাই দীপাবলিতে লক্ষ্মীকে আগমন জানাতে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। খারাপ, নষ্ট হওয়া জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। দীপাবলি উপলক্ষ্যে প্রত্যেকেই নিজেদের মতো করে ঘরদোর সাজিয়ে তোলেন।
দীপাবলির সাজসজ্জা ও পূজা করার সময় যদি বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম মেনে চলা যায়, তাহলে জীবনে সুখ-সমৃদ্ধি তো ফিরবেই, পাশাপাশি ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হবে।

বাড়ির প্রবেশদ্বার সুন্দর করে সাজান
দীপাবলির সময় আমরা সকলেই বাড়ি-ঘর এবং কাজের জায়গা আলো, ফুল দিয়ে নতুনভাবে সাজিয়ে তুলি। তবে শুধু সাজালেই হবে না, তার আগে সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। বিশেষ করে, বাড়ির প্রধান দরজা এবং তার আশপাশ অবশ্যই ভালো করে পরিষ্কার করুন। তারপর সুন্দর করে সাজিয়ে তুলুন প্রবেশদ্বারটি।
দরজায় স্বস্তিক চিহ্ন থাকা খুবই শুভ বলে মনে করা হয়। তবে প্রবেশদ্বারে এমন কোনও সাজানোর জিনিস রাখবেন না, যা যাতায়াতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া, বাড়ির উত্তর-পূর্ব কোণে এবং ব্রহ্ম স্থানে কোনও ভারী বা ধারালো বস্তু থাকা খুবই অশুভ।
মা লক্ষ্মীর চরণ
দীপাবলিতে বাড়ির পূজাস্থলে দেবী লক্ষ্মীর চরণ রাখা খুব শুভ। ভুলেও লক্ষ্মীর প্লাস্টিকের চরণ কিনবেন না। বাস্তুতে এটি অত্যন্ত অশুভ বলে মানা হয়। রূপো, পিতল, পঞ্চধাতুর মতো কোনও ধাতু দিয়ে তৈরি লক্ষ্মীর চরণ কিনে এনে দীপাবলির দিন তার পুজো করতে হবে।
এ ছাড়া, চালের আটা বা গোটা শস্য দিয়ে পূজা স্থানের সামনে দেবীর চরণ তৈরি করতে পারেন। ধর্মীয় বিশ্বাস, বাড়িতে দেবী লক্ষ্মীর চরণ থাকলে, তার শুভ প্রভাবে সমস্ত দুঃখ-দারিদ্র্য দূর হয়। সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য সর্বদা বজায় থাকে।
তবে এমন জায়গায় লক্ষ্মীর চরণ রাখবেন না, যেখানে আপনার বা অতিথিদের পা পড়ে যেতে পারে। কারণ এতে মা লক্ষ্মী রুষ্ঠ হবেন এবং সংসারে সুখ-সমৃদ্ধি আসবে না।
রঙ্গোলি দিন
যদি পূর্বমুখী বাড়ির মূল প্রবেশপথে রঙ্গোলি করতে চান, তবে এই দিকে লাল, হলুদ, সবুজ, গোলাপী এবং কমলা রঙ ব্যবহার করলে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ডিম্বাকৃতি নকশা করে রঙ্গোলি দেওয়া খুব শুভ হবে।
উত্তর দিকে রঙ্গোলি করলে হলুদ, সবুজ, আকাশী এবং নীল রঙ দিয়ে জলের মতো নকশা তৈরি করুন। বাস্তু মতে, এতে আপনার জীবনে উন্নতির নতুন সুযোগ আসবে। দক্ষিণ-পূর্ব দিকে ত্রিভুজকার রঙ্গোলি দিতে পারেন।
দক্ষিণমুখী বাড়িতে, গাঢ় লাল, কমলা, গোলাপী এবং বেগুনি রঙ দিয়ে সুন্দর আয়তাকার প্যাটার্নের রঙ্গোলি দিতে পারেন। এটি আপনার জীবনে নিরাপত্তা, খ্যাতি এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। পশ্চিমমুখী বাড়িতে সাদা, সোনালি, গোলাপী, হলুদ, বাদামী, আকাশী রঙ ব্যবহার করে বৃত্তাকার বা পঞ্চভুজ আকৃতির রঙ্গোলি তৈরি করতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications