Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2022 : দীপাবলিতে রাশি মেনে উপহার দিন প্রিয়জনদের, ব্যক্তিগত ও কর্মজীবনে উন্নতি হবে!
শুরু হয়ে গেল দীপাবলির উৎসব। চারিদিক সেজে উঠেছে রঙবেরঙের আলোয়। প্রতিবছরই সকলের জীবন থেকে অন্ধকার দূরে সরিয়ে আলো নিয়ে আসে দীপাবলি। ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব এটি। এই সময় পশ্চিমবাংলায় সাড়ম্বরে কালীপুজো হয়, আর অবাঙালীরা করেন লক্ষ্মী-গণেশের পুজো। তবে এছাড়াও এই আলোর উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানান রীতি-নীতি, খাওয়াদাওয়া, আনন্দ এবং সেই সঙ্গে উপহার আদান-প্রদান।

দীপাবলি উপলক্ষে নতুন কিছু কেনাকাটা এবং বন্ধুবান্ধব-আত্মীয়দের উপহার দেওয়া একটি প্রথায় পরিণত হয়েছে। তবে দীপাবলিতে রাশি মেনে উপহার দিলে নিকটাত্মীয়, বন্ধুবান্ধবদের সৌভাগ্য বৃদ্ধি হবে! তাহলে দেখে নিন রাশি মেনে কাকে কেমন উপহার দেবেন -

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের ক্রিস্টাল, কাঁচের বস্তু বা আয়না উপহার দিতে পারেন। এর ফলে সম্পর্ক আরও স্বচ্ছ হবে।

বৃষ রাশি
এই রাশির জাতকদের মিষ্টি, সুস্বাদু কোনও খাবার এবং মোমবাতি উপহার হিসেবে দেওয়া যেতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের হলুদ রঙের বস্ত্র উপহার দিতে পারেন। এতে কেরিয়ারের উন্নতি হবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য ইলেকট্রনিকস জিনিস কিনতে পারেন। এতে স্বাস্থ্য ও কর্মজীবনের স্থিতিশীলতা বৃদ্ধি হবে।

সিংহ রাশি
কোনও সুগন্ধী দ্রব্য উপহার দিতে পারেন এই জাতক-জাতিকাদের। সুগন্ধী মোমবাতিও দিতে পারেন। এছাড়াও, ছোটোখাটো কোনও ইলেকট্রনিক ডিভাইস দিতে পারেন। এতে সিংহ রাশির জাতকদের জীবনে স্থায়িত্ব আসতে পারে।

কন্যা রাশি
টাটকা ফল ও মিষ্টি উপহার দেওয়া যেতে পারে। এই সংমিশ্রণ যেকোনও বাধাপ্রাপ্ত প্রকল্পের কাজ শেষ করতে সাহায্য করতে পারে।

তুলা রাশি
এই রাশির জাতক-জাতিকাদেরকে কাপড় ও ফুল উপহার হিসেবে দেওয়া যেতে পারে। এতে তাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের বিউটি বা স্কিন কেয়ার প্রোডাক্ট দেওয়া যেতে পারে। এটি তাদের জীবনে আসন্ন সংগ্রামের সাথে মোকাবিলা করতে সাহায্য করবে।

ধনু রাশি
এই দীপাবলিতে ধনু রাশির জাতক-জাতিকাদের সুন্দর সাজানোর জিনিস দিতে পারেন। এর ফলে সম্পর্কে উন্নতি হতে পারে।

মকর রাশি
বাসনপত্র ও চালুনি উপহারে দিতে পারেন এই জাতকদের। এতে তাদের স্বাস্থ্য ও কেরিয়ারে উন্নতি হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের ফল ও মিষ্টি দিন। এটি তাদের জীবনে ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করবে।

মীন রাশি
এই রাশির জাতকদের সুগন্ধী কোনও কিছু উপহারে দিলে ভাল। এতে তাদের পারিবারিক জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারে।



Click it and Unblock the Notifications