Diwali 2023: দীপাবলি থাকছে একাধিক শুভ সংযোগ, লক্ষ্মী পুজোর শুভ সময় কখন? জেনে নিন

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ধুমধাম করে উদযাপিত হয় দীপাবলি। দীপাবলি মানেই আলোর উৎসব। চারিদিক সেজে ওঠে হরেক রকমের আলোয়। সন্ধে হলেই প্রদীপ, মোমবাতি জ্বলে ওঠে বাড়িতে বাড়িতে। পশ্চিমবঙ্গে এই সময় কালী পুজোর রীতি প্রচলিত।

দীপাবলিকে সুখ-সমৃদ্ধি প্রদানকারী উৎসব মনে করা হয়। পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারতে এই সময় লক্ষ্মী-গণেশের পুজো করা হয়ে থাকে। আবার অনেক বাঙালি বাড়িতেও এই সময় লক্ষ্মীপুজো হয়। যা দীপান্বিতা লক্ষ্মীপুজো হিসেবে পরিচিত। এ বছর দীপাবলি কবে ও লক্ষ্মী পুজো কখন করবেন, জেনে নিন বিস্তারিত।

Diwali 2023

দীপাবলির তিথি ও শুভক্ষণ

এ বছর ১২ নভেম্বর, রবিবার পালিত হবে দীপাবলি বা দিওয়ালি। এই দিন অমাবস্যা তিথি শুরু ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিট থেকে। ১৩ নভেম্বর দুপুর ২টো ৫৬ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে।

লক্ষ্মী-গণেশ ও লক্ষ্মী পুজোর শুভক্ষণ ১২ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৭টা ৩৬ মিনিট পর্যন্ত। এই দিনেই বাঙালীর ঘরে ঘরে হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো।

দীপাবলিতে থাকছে পাঁচ রাজযোগ

এবার দীপাবলিতে একসঙ্গে ৫টি রাজযোগ থাকবে - গজকেশরী, হর্ষ, উভয়াচারী, কহল এবং দুর্ধরা। শুক্র, বুধ, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থানের কারণে এই পাঁচ রাজযোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের প্রভাবে মান-সম্মান বাড়ে। হর্ষ যোগ ধনসম্পদ ও খ্যাতি বৃদ্ধি করে। কহল, উভয়াচারী এবং দুর্ধরা যোগ সুখ-শান্তি নিয়ে আসে।

দীপাবলির সময় শনি তার নিজস্ব রাশি কুম্ভে উপস্থিত থাকবে এবং শশ মহাপুরুষ রাজযোগের গঠন করবে। এ ছাড়া, দীপাবলিতে আয়ুষ্মান, সৌভাগ্য এবং মহালক্ষ্মী যোগও গঠিত হবে। জ্যোতিষীদের মতে, বহু দশক পর দীপাবলিতে এমন শুভ যোগ তৈরি হয়েছে। যে কারণে এ বছরের দীপাবলির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, November 10, 2023, 20:09 [IST]
X
Desktop Bottom Promotion