Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2023: দীপাবলিতে ঘরে আনুন এই ৫ ছবি, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে ধন-সম্পদ!
Diwali 2023: দীপাবলি মানেই চারদিকে আলোর রোশনাই। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, শপিং মল চারিদিক সেজে ওঠে রঙবেরঙের আলোর কারুকার্যে। সুখ-সমৃদ্ধির জন্য দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজো করার রীতি প্রচলিত। এর পাশাপাশি দীপাবলিতে বাড়িতে কিছু নতুন জিনিস আনার প্রথাও রয়েছে।
বাস্তু অনুযায়ী, দীপাবলির দিনে বাড়িতে এই পাঁচটি ছবি আনা অত্যন্ত শুভ। এতে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। পরিবারের উপর সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে।

লক্ষ্মী-গণেশ ও কুবেরের ছবি
দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজো করার রীতি প্রচলিত। তবে সাধারণত কুবেরের কথা অনেকেই স্মরণ করেন না। এই তিন দেবদেবীর ছবি ঘরে রাখা খুব শুভ। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। অর্থের অভাব হয় না। দীপাবলির সন্ধ্যায় এই ছবির পুজো করলে দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ বজায় থাকে।
সাতটি ঘোড়ার ছবি
বাস্তুশাস্ত্র অনুসারে, দীপাবলিতে সাতটি ঘোড়ার ছবি ঘরে লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। সাতটি ঘোড়া অগ্রগতি, সাহস এবং সাফল্যের প্রতীক। এই ছবি রাখলে কাজে গতি বাড়ে এবং দ্রুত সমস্ত কাজ সম্পন্ন হয়। ঘরের এমন জায়গায় এই ছবি লাগান, যাতে আসা-যাওয়ার সময় সকলের চোখ পড়ে এই ছবির উপর।
প্যাঁচার ছবি
ঘরে প্যাঁচার ছবি লাগানো খুব শুভ। শাস্ত্র মতে, প্যাঁচা হল দেবী লক্ষ্মীর বাহন। ঘরে এই ছবি রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার বজায় থাকে, কুনজরের হাত থেকেও মুক্তি মেলে। জীবনে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। দীপাবলির পুজোর পর প্যাঁচার মূর্তি বা ছবি টাকা-পয়সা রাখার স্থানে রেখে দিন। অফিসে প্যাঁচার ছবি রাখলে ক্যারিয়ারের উন্নতি হয়।
টিয়া পাখির ছবি
দীপাবলিতে বাড়িতে টিয়া পাখি ছবি লাগান। বুধ এবং শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে টিয়া পাখি। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য ফেরে। শয়নকক্ষে টিয়া পাখির ছবি লাগানো শুভ। বাস্তু মতে, টিয়া পাখির ছবি একাগ্রতা বাড়াতেও সাহায্য করে। তাই বাড়ির বাচ্চাদের ঘরে এই ছবি রাখতে পারেন। এতে তাঁদের একাগ্রতা বাড়বে এবং পড়াশোনায় মন বসবে।
ঝর্নার ছবি
বাড়ির ড্রয়িংরুমে ঝর্না বা প্রবাহিত জলধারার ছবি রাখুন। এই ছবি পরিবার ও সদস্যদের জীবনে গতিশীলতা বৃদ্ধি করবে এবং ঘরে সুখ-শান্তি বজায় রাখবে। তাছাড়া, জল ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে। এবং ঘরে সুখ-শান্তি বজায় রাখবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
