Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2022 Horoscope : দীপাবলিতে কাদের ভাগ্য উজ্জ্বল হবে? কারা বিপদে পড়বেন? দেখে নিন রাশিফল
২৪ অক্টোবর, সোমবার দেশজুড়ে উদযাপিত হবে আলোর উৎসব দীপাবলি। হিন্দু ধর্মে দীপাবলিকে সুখ-সমৃদ্ধির উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়। পশ্চিমবঙ্গে দীপাবলির সময় মহা ধুমধাম করে কালী পূজা করা হয়।

এ বছর দীপাবলির উৎসব আপনার কেমন কাটবে? কী ঘটবে আপনার জীবনে? দেখে নিন আপনার রাশিফল।

মেষ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। তাই এই দীপাবলিতে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। গর্ভবতী মহিলারা একেবারেই মানসিক চাপ নেবেন না। চাকুরিজীবীরা এই দীপাবলিতে ভাল বোনাস বা প্রোমোশান পেতে পারেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই দীপাবলি খুব ভাল কাটবে। কেউ কেউ আপনার উপর রুষ্ট হতে পারেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনার আটকে থাকা টাকা ফেরত আসতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের দীপাবলি কেমন কাটবে, তা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে তাদের আচরণের ওপর। অতএব, দীপাবলিতে ভাল আচরণ করুন। সকলকে সম্মান করে চলুন।

কর্কট রাশি
এই দীপাবলিতে আপনি কোনও সুসংবাদ পেতে পারেন, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। সুখে, শান্তিতে জীবন কাটবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি নিজের জন্য সময় পাবেন। দীপাবলির দিন আপনার খরচ বাড়তে পারে। তাই ব্যয় নিয়ন্ত্রণ করুন।

সিংহ রাশি
দীপাবলির দিন আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনি আপনার মেয়ের দিক থেকে কোনও ভাল খবর পাবেন। এই দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে।

কন্যা রাশি
দীর্ঘদিন ধরে আপনি যার জন্য অপেক্ষা করছেন, এই সময় আপনি তা পেতে পারেন। জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হবে। দীপাবলিতে আপনার খরচ বাড়তে পারে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে।

তুলা রাশি
দীপাবলিতে আপনার বেতন বাড়তে পারে এবং আপনি নতুন উপহারও পেতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে।

বৃশ্চিক রাশি
এই দীপাবলিতে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দীপাবলিতে আর্থিক অবস্থারও উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর কৃপা পাবেন।

ধনু রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা শীঘ্রই সিদ্ধান্ত নিন কারণ এই সময়টি সবচেয়ে সেরা। কম খরচ করুন এবং কারও কাছ থেকে টাকা ধার করবেন না।

মকর রাশি
দীপাবলি মকর রাশির জাতকদের ভাল কাটবে। পরিবারের সঙ্গ পাবেন। আর্থিক সমস্যা কমবে এবং নতুন সুযোগও মিলবে।

কুম্ভ রাশি
দীপাবলিতে এমন কোনও কাজ করবেন না, যা কারও মনে আঘাত করে। এমনটা করলে খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে। দীপাবলিতে আর্থিক অভাব হবে না।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ, শান্তি থাকবে। দীপাবলির উৎসব বেশ ভালই কাটবে। দীপাবলির দিন আপনার বাড়িতে কোনও বড় জিনিস আসতে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications