Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাড়িতে বিবাদ-সমস্যা, অর্থ সংকট? সুখ, শান্তি আনতে আজই লাগিয়ে ফেলুন এই গাছ
আমাদের দেশে প্রাচীনতম শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল বাস্তুশাস্ত্র। এই শাস্ত্র বহু যুগ ধরে আমাদের বসতবাড়িতে কী শুভ, কী অশুভ সে সব বিষয়ে নানা তথ্য দিয়ে আসছে। কী করলে বাড়িতে আসবে সুখ-সমৃদ্ধি, কী করলে টাকা আসবে, কী করলে মিলবে ভগবানের আশীর্বাদ। সবকিছুই আমাদের জানিয়ে এসেছে এই শাস্ত্র। বাড়ির কোথায় কোন জিনিস রাখলে তা শুভ, বাড়িতে লক্ষ্মী মাতার কৃপা পাবেন কীভাবে, সেই বিষয়ে নানান মত দিয়েছে বাস্তুশাস্ত্র। তেমনই বাড়িতে কোন গাছ লাগলে, সেই বাড়িতে সমৃদ্ধির দেবীর কৃপা বর্ষণ হয়, সেই বিষয়েও আমাদের জানিয়েছে বাস্তুশাস্ত্রে।
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে কিছু গাছ রাখলে তা আমাদের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আবার কিছু গাছ বাড়িতে রাখা হলে দেবদেবীর কৃপালাভ হয়। তেমনই একটি গাছ হল ময়ুরপঙ্খী। মূলত, ঝাউ গাছই বাস্তু মতে ময়ূরপঙ্খী গাছ বলে পরিচিত। মনে করা হয়, এই গাছ দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতীর খুব প্রিয় গাছ। তাই এই গাছ বাড়ির দরজার দুপাশে রাখলে সেই বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। সঙ্গেই দূর হয় যেকোনও নেতিবাচক শক্তি। এছাড়াও যদি কেউ বা কোনও বাড়িতে অর্থসংকটে থাকে, তাহলে তাদের জন্য উপকারী হবে এই গাছ। এতে মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়।

এছাড়াও শাস্ত্র মতে, এই গাছটির সঙ্গে ভগবান শ্রী কৃষ্ণের প্রতীক। কারণ, ভগবান শ্রী কৃষ্ণের মাথায় মযূরপঙ্খ থাকে। তাই শাস্ত্রবিদরা বলেন, এই গাছ লাগালে শ্রী কৃষ্ণের কৃপা বর্ষিত হয়।
- কিন্তু এই গাছ কোনদিকে রাখবেন-
বাস্তু মতে, এই গাছ উত্তরদিকে রাখাই ভালো। এটি বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং অর্থ সংকট দূর করে। শাস্ত্রবিদরা বলছেন, এই গাছ শুধু টাকা নয়, জ্ঞান ও বুদ্ধিমত্তাও বাড়ায়। সঙ্গে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী কৃষ্ণের প্রতীক হওয়ায় এটি বাড়ির যেকোনও বিবাদ কমায় এবং সমস্যা দূর করতে সক্ষম।
- কীভাবে যত্ন করবেন-
এই গাছ আপনি বাইরে ও ঘরে দুই জায়গাতেই রাখতে পারেন। তবে মনে রাখবেন, এই গাছ কমপক্ষে প্রতিদিন যেন ৩-৪ ঘণ্টা সূর্যলোক প্রয়োজন। প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনও মাধ্যমেই সূর্যের আলো পেলে ভালো।



Click it and Unblock the Notifications