Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dhanu Sankranti 2022 : ধনু রাশিতে সূর্যের গমন, মকর সংক্রান্তি পর্যন্ত সতর্ক থাকুন এই ৫ রাশির জাতকরা!
জ্যোতিষ অনুসারে, সূর্য মোটামুটি এক একটি রাশিতে এক মাস করে অবস্থান করে। সূর্য যে দিন যে রাশিতে গোচর করে, সেই দিনটিকে সেই রাশির সংক্রান্তি বলা হয়। ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। তাই, ১৬ ডিসেম্বর ধনু সংক্রান্তি। ধনু রাশিতে আগে থেকেই অবস্থান করছে বুধ ও শুক্র। সূর্যের ধনুতে গোচরের ফলে তিন গ্রহের সংযোগ হবে।

সূর্যের এই গোচরকালে একাধিক রাশির জাতকরা সমস্যার সম্মুখীন হবেন। ধনু সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে এই ৫ রাশির জাতকদের। দেখে নিন তালিকায় কোন কোন রাশি আছে।

বৃষ রাশি
এই সময়ে নিজের এবং পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। কোনও বিনিয়োগ বা অর্থ লেনদেন করা থেকে বিরত থাকুন। আপনি যদি কোনও সমস্যার মুখোমুখি হন, তবে এটি উপেক্ষা না করে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। খরচ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে।

মিথুন রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। কোনও বিষয়ে আপনাদের মধ্যে তর্কও হতে পারে। কর্মক্ষেত্রে কারুর সঙ্গে বিতর্কে জড়াবেন না, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই একবার বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাড়িতে শান্তি বজায় রাখুন। ঝগড়া-ঝামেলার কারণে মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

সিংহ রাশি
এই সময়ে আর্থিক দিক দিয়ে খুব সতর্ক থাকুন। তাড়াহুড়ো বা অসতর্কতার কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের কারুর সঙ্গে বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। নিজেকে শান্ত রাখুন এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করুন।

তুলা রাশি
এই সময়ে পারিবারিক জীবনে আপনি ব্যস্ত থাকবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন এবং নিয়মিত চেক-আপ করান। এই সময়ে কারুর সঙ্গে তর্ক বা ঝগড়া করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। সূর্যের এই গোচরকালে তুলা রাশির জাতকদের রোজগারের জন্য বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের সূর্যের গোচরের সময় একটু সতর্ক থাকতে হবে। যারা চাকরি খুঁজছেন, তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। বেশি ব্যয় না করাই ভাল। ব্যবসায়ীরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করুন।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications