Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dhanu Sankranti 2022 : পুণ্য লাভের জন্য ধনু সংক্রান্তির দিন রাশি মেনে করুন দান!
হিন্দু শাস্ত্রে, মকর সংক্রান্তি ছাড়াও কর্কট, ধনু ও মীন সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ১৬ ডিসেম্বর ধনু সংক্রান্তি। এ দিন গঙ্গা স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন কিছু জিনিস আছে, যা ধনু সংক্রান্তির দিনে দান করা অত্যন্ত শুভ।

আপনি যদি আপনার রাশি অনুসারে ধনু সংক্রান্তিতে দান-ধ্যান করেন, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে এবং সমস্ত দুঃখ-কষ্ট দূর হবে।

মেষ রাশি
ধনু সংক্রান্তির দিন মেষ রাশির জাতকরা গুড় দান করুন। এতে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া, গ্রহের অশুভ প্রভাব কমাতে নদী বা পুকুরে সামান্য গুড় ও চাল ভাসিয়ে দিন।

বৃষ রাশি
জীবনে সুখ, সমৃদ্ধি ফেরাতে সংক্রান্তির দিন বৃষ রাশির জাতকরা জলে তিল দিয়ে স্নান করুন। এ দিন চাল, দই এবং তিলের মতো সাদা রঙের জিনিস দান করাও খুব শুভ।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের এই দিনে গরুকে সবুজ চারা খাওয়ানো উচিত। এতে চন্দ্র ও শুক্রের দোষ দূর হয়।

কর্কট রাশি
ধনু সংক্রান্তিতে কর্কট রাশির জাতকরা সূর্য দেবকে ঘি এবং চালের খিচুড়ি নিবেদন করুন। এতে আপনার সব কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আপনার কাজে কোনও বাধা আসবে না।

সিংহ রাশি
সূর্য সিংহ রাশির অধিপতি। সংক্রান্তির দিন ব্রহ্ম মুহুর্তে তামার পাত্রে জল, ফুল ও লাল চন্দন রেখে সূর্য দেবকে অর্ঘ্য দিন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

কন্যা রাশি
ধনু সংক্রান্তিতে কন্যা রাশির জাতক জাতিকারা দুধে তিল মিশিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করান। তারপরে তুলসী নিবেদন করুন। এই প্রতিকার বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়।

তুলা রাশি
এই দিনে তুলা রাশির জাতকরা গুড় দিয়ে তৈরি খাবার দান করুন। তাহলে পারিবারে সুখ, শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি
ধনু সংক্রান্তিতে প্রবাল, লাল কাপড় দান করা উচিত এই জাতকদের। এতে দুঃখ, কষ্ট দূর হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে।

ধনু রাশি
সূর্য ধনু রাশিতেই গমন করছে। তাই, ধনু সংক্রান্তির দিনে এই জাতকরা ভক্তিভরে সূর্য পূজা করলে শুভ ফলাফল পাবেন। সূর্য মন্ত্র জপ করুন।

মকর রাশি
মকর রাশির জাতকদের এই দিনে কালো কম্বল ও তেল দান করা উচিত। এই প্রতিকারে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং অশুভ শক্তির হাত থেকেও রক্ষা পাবেন।

কুম্ভ রাশি
এই দিনে কুম্ভ রাশির জাতক জাতিকারা শ্রী বিষ্ণুর সামনে তিলের তেলের এগারো মুখী প্রদীপ জ্বালান এবং তাঁর মন্ত্র জপ করুন। এতে মানসিক, শারীরিক ও অর্থনৈতিক সংকট দূর হবে।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা ধনু সংক্রান্তিতে সূর্যোদয়ের পূর্বে গঙ্গা স্নান করুন এবং সূর্য চালিসা পাঠ করুন। এতে বিবাহে আসা বাধা দূর হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications