Dhanu Sankranti 2022 : বছরের শেষ সংক্রান্তি কবে পড়েছে? জেনে নিন তিথি, শুভ সময় ও গুরুত্ব

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নবগ্রহের রাজা সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। সূর্যের গোচরকে বলা হয় সংক্রান্তি। প্রতি মাসে সূর্য যে রাশিতে প্রবেশ করে, সেই রাশির নামানুসারেই সংক্রান্তি পালিত হয়। ১৬ ডিসেম্বর, শুক্রবার সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। তাই, একে বলা হয় ধনু সংক্রান্তি। সূর্য ধনু রাশিতে থাকাকালীন মলমাস চলে। এই মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ।

Dhanu Sankranti 2022 Date and Time

সংক্রান্তির দিন গঙ্গা স্নান, দান-ধ্যান, মন্ত্র জপ এবং পূজাপাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, ধনু সংক্রান্তির তিথি, মুহূর্ত, আচারানুষ্ঠান ও তাৎপর্য সম্পর্কে -

ধনু সংক্রান্তি তিথি ও মুহূর্ত

ধনু সংক্রান্তি তিথি ও মুহূর্ত

পঞ্জিকা মতে, পৌষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে। এই দিনটি ধনু সংক্রান্তি নামে পরিচিত। এ বছর ধনু সংক্রান্তি পড়েছে ১৬ ডিসেম্বর, শুক্রবার।

ধনু সংক্রান্তি মুহূর্ত - সকাল ১০টা ১১ মিনিটে।

ধনু সংক্রান্তি পুণ্যকাল - সকাল ১০টা ১১ মিনিট থেকে দুপুর ৩টা ৫৫ মিনিট।

ধনু সংক্রান্তি মহা পুণ্যকাল - সকাল ১০টা ১১ মিনিট থেকে বেলা ১১টা ৫৯ মিনিট।

ধনু সংক্রান্তির তাৎপর্য

ধনু সংক্রান্তির তাৎপর্য

সূর্য ধনু রাশিতে গমনের দিন থেকেই শুরু হয়ে যায় মলমাস বা পৌষ মাস। মলমাসে বিবাহ, মুণ্ডন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, পৈতের মতো সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ। হিন্দু ধর্মে, মলমাসকে শুভ বলে মনে করা হয় না। এই সময়ে শ্রী বিষ্ণুর আরাধনা, মন্ত্র জপ করলে মানসিক শান্তি মেলে। ধনু সংক্রান্তিতে, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে সুস্বাস্থ্যের বর পাওয়া যায়।

ধনু সংক্রান্তিতে এই কাজ করুন

ধনু সংক্রান্তিতে এই কাজ করুন

-এ দিন গঙ্গা স্নান ও দান-ধ্যান অবশ্যই করুন। গরীবদের খাবার, অন্ন-বস্ত্র দান করলে পুণ্য ফল লাভ হয়।

-ধনু সংক্রান্তির দিন সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং পূজার্চনা করুন। এছাড়াও, এই দিন মহাদেবকে গঙ্গাজল দিয়ে অভিষেক করান। মহামৃত্যুজয় মন্ত্র পাঠ করুন। এতে দুর্ঘটনা এবং ঝামেলা থেকে মুক্তি মেলে।

-ভক্তিভরে লক্ষ্মী-নারায়ণের পূজা করুন। এর ফলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন।

-ধনু সংক্রান্তির দিন ভুলেও লবণ খাবেন না। সম্ভব হলে এই দিনে উপোস করে ব্রত পালন করুন। পূর্বপুরুষের আশীর্বাদ পেতে তর্পণ করুন। এর ফলে আপনার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

-গায়ত্রী মন্ত্র জপ করুন। গায়ত্রী মন্ত্রে প্রচুর শক্তি রয়েছে। এতে আপনার সকল মনোস্কামনা পূরণ হবে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, December 14, 2022, 11:56 [IST]
X
Desktop Bottom Promotion