Dhanteras 2023 Rashifal: ধনতেরাসে প্রচুর ধন লাভ হবে ৩ রাশির! কোন কোন রাশি এই তালিকায়?

Dhanteras 2023 Rashifal: হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরাস। সৌভাগ্য, সমৃদ্ধি এবং ধনপ্রাপ্তির আশায় এ দিন দেবী লক্ষ্মী, সম্পদের দেবতা কুবের এবং ভগবান ধন্বন্তরির পূজা করার রীতি প্রচলিত। ধনতেরাসের দিন সোনা-রুপো কেনা অত্যন্ত শুভ বলে মানা হয়।

জ্যোতিষশাস্ত্র বলছে, চলতি বছরের অত্যন্ত শুভ সংযোগে পালিত হবে ধনতেরাস। যার ফলে বেশ কিছু রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। এই সময় চন্দ্র থাকবে কন্যা রাশিতে। এখানে আগে থেকেই বিরাজ করছে শুক্র। যে কারণে কন্যায় চন্দ্র ও শুক্রের মিলনের ফলে কলাত্মক যোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মানা হয়। আবার ধনতেরাসের দিন হস্ত নক্ষত্রের প্রভাবও থাকবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা সুখ-সমৃদ্ধি লাভ করতে চলেছেন।

Dhanteras 2023 Rashifal

কর্কট রাশিতে কলাত্মক যোগের প্রভাব

ধনতেরাসের সময় সৃষ্ট কলাত্মক যোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ফিরবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পূর্ণ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এই সময় আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। ফলে ঋণ মুক্ত হবেন এই জাতকরা। এ সময় প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ব্যবসায় ভালো লাভ হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফিরবে।

কন্যা রাশিতে কলাত্মক যোগের প্রভাব

চলতি বছরের ধনতেরস কন্যা রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। ধন-সম্পদ বৃদ্ধি পাবে। মান-সম্মান বাড়বে এই সময়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো ধনতেরাসের সময় সম্পন্ন হতে পারে। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। ধন লাভের যোগ রয়েছে। জমিজমা, বাড়ি, গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এ সময়। বিদেশ যাওয়ার সুযোগ আসবে। চাকুরিজীবীরা ভালো ফল পাবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে। অফিসে উচ্চ আধিকারিকরা আপনার কাজে প্রসন্ন হবেন।

মকর রাশিতে কলাত্মক যোগের প্রভাব

মকর রাশির জাতকদের ভাগ্য খুলবে এ বছর ধনতেরাসে। মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পদ লাভ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় পুনরায় শুরু হবে। চাকুরিজীবীরা বোনাস পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। কোনও বড়সড় চুক্তি ফাইনাল হতে পারে। এই সময় আয়ের নতুন উৎস পেতে পারেন। অর্থ সঞ্চয়ে সফল হবেন মকর রাশির জাতক জাতিকারা।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion