Dhanteras 2023: ধনতেরাসে কোন সময়ে সোনা, রুপো কেনা শুভ? কখন করবেন পুজো? জেনে নিন

Dhanteras 2023 Date and Time in Bengali: আজ ধনতেরাস। এই তিথি থেকেই শুরু হয় পাঁচ দিনের আলোর উৎসব। সৌভাগ্য ও ধনসম্পদের আশায় ধনতেরাসে দেবী লক্ষ্মী, ধন্বন্তরী দেব এবং কুবেরের পুজো করা হয়ে থাকে। এ দিন সোনা, রুপো বা অন্য কোনও ধাতুর জিনিস কেনার প্রথাও প্রচলিত। কথিত আছে, ধনতেরাসের শুভ সময়ে কেনাকাটা করলে ঘরে লক্ষ্মী আসে এবং ক্রেতার সম্পদ তেরো গুণ বৃদ্ধি পায়।

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই ধনতেরাস উৎসব। চলতি বছর কবে উদযাপিত হবে ধনতেরাস? কোন সময়ে সোনা রুপো কেনাকাটা করা শুভ? জেনে নিন।

Dhanteras 2023

ধনতেরাসের তিথি এবং শুভ মুহুর্ত

পঞ্জিকা অনুসারে, এ বছর ধনতেরাস উদযাপিত হবে ১০ নভেম্বর, শুক্রবার। ত্রয়োদশী তিথি শুরু ১০ নভেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে। ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিটে ত্রয়োদশী তিথি শেষ হবে। প্রদোষ কাল থাকছে বিকেল ৫টা ৯ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪২ মিনিট পর্যন্ত।

ধনতেরাসের দিন পুজো করার শুভ মূহূর্ত ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০ পর্যন্ত। সোনা, রুপো বা অনান্য জিনিস কেনার শুভ সময় দুপুর ২টো ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত।

ধনতেরাসের পূজা বিধি

ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরীর পুজো করার রীতি প্রচলিত। ধন্বন্তরী দেবের ষোড়শপচার পূজার প্রথা রয়েছে। ষোড়শপচারের অর্থ হল ১৬টি আচারের মাধ্যমে পূজা সম্পন্ন করা। এর মধ্যে রয়েছে আসন, পদ্য, অর্ঘ্য, আচমন (সুগন্ধ পানীয় জল), স্নান, বস্ত্র, গয়না, গন্ধ (কেশর-চন্দন), ফুল, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, আচমন (বিশুদ্ধ জল), তাম্বুল, আরতি, পরিক্রমা, ইত্যাদি। লক্ষ্মী এবং কুবেরের পুজোও করা হয় এ দিন।

এই দিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা ও উঠোনে প্রদীপ জ্বালানো আবশ্যক। কারণ এই দিন থেকেই শুরু হয় দীপাবলির উৎসব। এ ছাড়া, এই দিন সন্ধ্যায় যমদেবের উদ্দেশ্যে দীপ দান করা হয়। এতে মৃত্যুর দেবতা যমরাজের ভয় থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion