এই ধনতেরাসে আপনার রাশি অনুযায়ী কেনাকাটা করুন, ঘরে সুখ-সমৃদ্ধি ভরে উঠবে!

ধনতেরাস দিয়েই শুরু হয় দীপাবলির উত্‍সব। হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়। এটি ধনত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী নামেও পরিচিত। অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির আশায় ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়ে থাকে। কারণ বিশ্বাস করা হয় যে, এই পুজো করলে পরিবারে সুখ, সমৃদ্ধি ভরে ওঠে। এটি মূলত অ-বাঙালিদের উত্‍সব হলেও গত কয়েক বছর ধরে বাঙালিরাও পালন করে আসছে।

Dhanteras 2020 : Things To Buy As Per Your Zodiac Sign In Bengali

ধনতেরাসের সময় সোনা, রুপো বা বাসন কেনার প্রথা রয়েছে। একে সৌভাগ্যের লক্ষণ বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসের দিন সোনা বা রুপো কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায়। পঞ্জিকা অনুসারে, এই বছর অর্থাত্‍ ২০২০ সালে ত্রয়োদশী তিথি শুরু ১২ নভেম্বর রাতে এবং শেষ ১৩ তারিখ সন্ধ্যায়। জেনে নিন এই বছর ধনতেরাসে রাশি অনুযায়ী কোন জিনিস কেনা আপনার জন্য শুভ হবে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতকদের স্বর্ণ-রৌপ্য-র জিনিস বা জমি কেনা শুভ হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের রুপো, হীরার আইটেম, জমি, যানবাহন কেনা শুভ হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

জমি, সম্পত্তি, বৈদ্যুতিন পণ্য, স্বর্ণ ও রৌপ্য সামগ্রী কেনা আপনার পক্ষে মঙ্গলজনক হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা স্বর্ণ ও রৌপ্য সামগ্রী, শেয়ার বাজারে বিনিয়োগ এবং জমি ক্রয় থেকে উপকৃত হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সোনা, তামা, আসবাবপত্র, শেয়ার বাজারে বিনিয়োগ এই রাশির জাতকদের পক্ষে মঙ্গলজনক হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকরা সোনা ও রূপা, বৈদ্যুতিন পণ্য এবং জমি ক্রয়ের মাধ্যমে উপকৃত হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

রুপা, শেয়ার বাজারে বিনিয়োগ মঙ্গলজনক হবে, তবে গাড়ি কেনাকাটা করা এড়ানো উচিত।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে সোনা-রুপা, জমি এবং যেকোনও প্রকারের বিনিয়োগ করা উপকারি হবে।

ধনু রাশি

ধনু রাশি

স্বর্ণ, বৈদ্যুতিন পণ্য এবং জমি কেনা এই রাশির জাতকদের ক্ষেত্রে শুভ হতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই ধনতেরাস উপলক্ষে আপনি রৌপ্য, জমি ও ইলেকট্রনিক সামগ্রী কিনতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই বছর সোনা-রুপোর আইটেম কেনা এবং ফিক্স ডিপোজিট করা আপনার পক্ষে শুভ হবে।

মীন রাশি

মীন রাশি

এই ধনতেরাসে যেকোনও বিনিয়োগ এবং কেনাকাটা আপনার জন্য শুভ হবে।

X
Desktop Bottom Promotion