২৫ ডিসেম্বর থেকে ভাগ্য পাল্টাবে ৩ রাশির, কেটে যাবে দুঃখ-দুর্দশা!

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাশি পরিবর্তন বা কোনও রাশিতে একাধিক গ্রহের মিলনে বিভিন্ন শুভ-অশুভ যোগ গঠিত হয়। ডিসেম্বরেও অনেক গ্রহের মিলন ঘটতে চলেছে। আগামী ২৫ ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এই রাশিতে মঙ্গল আগে থেকেই বিরাজমান। এর ফলে অতি শুভ এক রাজযোগের নির্মাণ হবে।

বৃশ্চিক রাশিতে মঙ্গল ও শুক্রের মিলনে 'ধন শক্তি যোগ' গঠিত হবে। এই শুভ যোগের প্রভাবে সমস্ত রাশির জীবনেই কোনও না-কোনও প্রভাব পড়বে। তবে ৩ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন ধন শক্তি যোগে।

Venus Mars Conjunction

মিথুন রাশিতে ধন শক্তি যোগের প্রভাব

শুক্র ও মঙ্গলের ধন শক্তি রাজযোগ মিথুন রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। পারিবারিক কলহের অবসান ঘটবে। এই সময় আপনি ভাগ্যের সঙ্গ পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। আপনার আয় বাড়বে ও আয়ের উৎস পেতে পারেন। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য লাভ করবে। তাঁরা স্কলারশিপ পেতে পারেন। উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। যে সব জাতকরা বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের ভালো লাভ হবে।

সিংহ রাশিতে ধন শক্তি যোগের প্রভাব

সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ-শান্তি ফিরবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় আবার শুরু হতে পারে। ভাই বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন। চাকুরিজীবীরা তাঁদের কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে খুশি হতে পারেন। আপনার পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে। গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে।

বৃশ্চিক রাশিতে ধন শক্তি যোগের প্রভাব

ধন শক্তি যোগ বৃশ্চিক রাশির জন্য খুব শুভ হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য খুব ভালো থাকবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য অর্জন করতে পারেন। কোর্ট-কাছারির মামলায় সাফল্য আসতে পারে। পিতা-মাতার সাপোর্ট পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে এর পাশাপাশি খরচও বাড়বে। দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটবে। পার্টনারশিপে করা ব্যবসায় ভালো লাভ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, December 8, 2023, 14:42 [IST]
X
Desktop Bottom Promotion