Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দেবোত্থান একাদশীতে নিদ্রা থেকে জাগ্রত হবেন ভগবান বিষ্ণু, জেনে নিন দিনক্ষণ ও পূজা বিধি
কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় দেবোত্থান একাদশী। এটি দেব প্রবোধিনী বা দেব উঠানী একাদশী নামেও পরিচিত। বছরের সমস্ত একাদশীর ব্রতের মধ্যে দেবোত্থান একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণু পাতাললোকে নিদ্রা যান এবং প্রায় চার মাস পর তিনি দেবোত্থান বা দেব প্রবোধিনী একাদশীর দিন নিদ্রা থেকে জাগ্রত হন। এই পুরো সময়কালকে চতুর্মাস বলা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা যায় না। দেবোত্থান একাদশীতে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জাগ্রত হন এবং পুনরায় মাঙ্গলিক কার্য শুরু হয়।

দেবোত্থান একাদশীতে তুলসী বিবাহের রীতি আছে। এইদিন তুলসী গাছের সঙ্গে ভগবান বিষ্ণু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিশ্বাস করা হয় যে, তুলসী হলেন বিষ্ণুর পত্নী। তাই এইদিন তুলসীর সঙ্গে বিষ্ণুর আনুষ্ঠানিক বিবাহ হয়। এটি তুলসী বিবাহ নামে পরিচিত। এই দিন বিষ্ণু পূজার বিশেষ গুরুত্ব আছে। এবছর দেবোত্থান একাদশী পড়েছে ১৫ নভেম্বর, সোমবার। আসুন জেনে নেওয়া যাক প্রবোধিনী একাদশীর দিনক্ষণ ও গুরুত্ব সম্পর্কে।
২০২১ সালে দেবোত্থান একাদশীর তারিখ ও সময়
এবছর দেবোত্থান একাদশী পড়েছে - ১৫ নভেম্বর, সোমবার
একাদশী তিথি শুরু হবে - ১৪ নভেম্বর, সকাল ০৫টা বেজে ৪৮ মিনিটে।
একাদশীর তিথি সমাপ্ত হবে - ১৫ নভেম্বর, সকাল ০৬টা বেজে ৩৯ মিনিটে।
দেবোত্থান একাদশীর পূজা বিধি
প্রবোধিনী একাদশীর দিন, ভগবান বিষ্ণুর পূজা করা হয় এবং তাঁকে জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রতের সঙ্কল্প নিতে হবে। বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান। ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। এরপর তাঁকে ফুল ও তুলসী অর্পণ করুন। সম্ভব হলে এই দিন ব্রত পালন করুন। এই দিন সঠিক আচার মেনে তুলসী ও বিষ্ণুর শালীগ্রাম অবতারের পূজা করুন। তারপর আরতি করুন। ভগবানের কাছে ভোগ অর্পণ করুন। এই দিন ভগবান বিষ্ণুর ধ্যান অবশ্যই করবেন।



Click it and Unblock the Notifications
