Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Devshayani Ekadashi 2023: দেবশয়নী একাদশীতে রাশি মেনে করুন দান, পূরণ হবে মনস্কামনা, জীবনে আসবে সুখ-সমৃদ্ধি!
শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ ব্রত হল একাদশী। প্রতি মাসে দু'বার করে একাদশী তিথি আসে। প্রতিটি একাদশীর বিশেষ নাম আছে এবং এর সঙ্গে বিশেষ বিশ্বাসও জড়িত। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দেবশয়নী একাদশী নামে পরিচিত।
ধর্মীয় বিশ্বাস, যে ব্যক্তি ভক্তিভরে দেবশয়নী একাদশীর ব্রত পালন করেন তিনি সুখ ও সৌভাগ্যের আশীর্বাদ পান। জ্যোতিষ মতে, এই শুভ তিথিতে রাশি অনুসারে দান করলে শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। জেনে নিন, আপনার রাশি অনুসারে দেবশয়নী একাদশীর দিন কোন কোন জিনিস দান করতে পারেন।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের দেবশয়নী একাদশীর দিন অন্ন দান করা শুভ হবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের দেবশয়নী একাদশীতে বস্ত্র দান করা উচিত। এতে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা এ দিন তরমুজ, আম, খরমুজ ইত্যাদি মরশুমি ফল দান করতে পারেন।
কর্কট রাশি
দেবশয়নী একাদশীর দিন কুলার, পাখা, ইত্যাদি দান করতে পারেন। সম্ভব হলে এই দিন পথচারীদের জল দেওয়ার ব্যবস্থা করুন।
সিংহ রাশি
এই রাশির জাতকদের চাল, গম এবং মুগ ডাল দান করা উচিত। এতে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে।
কন্যা রাশি
দেবশয়নী একাদশীতে কন্যা রাশির জাতকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখীকে ভোজন করান।
তুলা রাশি
শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে দেবশয়নী একাদশীর দিন পথচারীদের জল খাওয়ানোর ব্যবস্থা করুন। এই দিনে ফল দান করাও খুব শুভ হবে।
বৃশ্চিক রাশি
দেবশয়নী একাদশী উপলক্ষে আম ও তরমুজের মতো মরশুমি ফল দান করুন।
ধনু রাশি
এই রাশির জাতক জাতিকারা অভাবী ও পথচারীদের জাফরান সমৃদ্ধ দুধ দিতে পারেন।
মকর রাশি
দেবশয়নী একাদশীর দিন কলশ পাত্র, ছাতা এবং রেইন কোট দান করতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা দেবশয়নী একাদশীতে গম, চাল এবং গুড় দান করতে পারেন।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের উচিত হলুদ বস্ত্র, গম এবং কলা দান করা।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications