Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Devshayani Ekadashi 2023: দেবশয়নী একাদশী থেকেই ৪ মাস যোগনিদ্রায় শ্রী বিষ্ণু! জেনে নিন তিথি ও শুভক্ষণ
হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দু'বার করে একাদশী তিথি আসে। একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে। প্রতিটি একাদশীর বিশেষ নাম আছে এবং এর সঙ্গে বিশেষ বিশ্বাসও জড়িত। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আষাঢ়ী একাদশী, হরিশয়নী একাদশী, পদ্মনাভ একাদশী ও দেবশয়নী একাদশী নামে পরিচিত।
দেবশয়নী একাদশী থেকে চতুর্মাস শুরু। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত চলে চতুর্মাস। এই চার মাস যোগনিদ্রায় থাকবেন শ্রী বিষ্ণু। চার মাস পর দেবোত্থান একাদশীর দিন নিদ্রা থেকে জাগ্রত হন তিনি। চলতি বছর দেবশয়নী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে...।

দেবশয়নী একাদশীর তিথি ও শুভক্ষণ
আষাঢ় শুক্লপক্ষের একাদশী তিথি পালিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার। দেবশয়নী একাদশী তিথি আরম্ভ ২৯ জুন, ভোররাত ৩টে ১৮ মিনিটে। একাদশী শেষ হবে ৩০ জুন, ভোররাত ২টো ৪২ মিনিটে।
দেবশয়নী একাদশীর গুরুত্ব
দেবশয়নী অর্থাৎ ভগবানের বিশ্রামের সময়। শাস্ত্র অনুসারে, দেবশয়নী একাদশী তিথি থেকে আগামী চার মাস পর্যন্ত ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় থাকেন। এই তিথি থেকেই চতুর্মাস শুরু হয়। এই চার মাস বিবাহ, উপনয়ন, গৃহ প্রবেশ, বাগদান, নতুন গাড়ি বা বাড়ি কেনা এবং মুণ্ডণের মতো যে কোনও ধরনের শুভকাজ নিষিদ্ধ থাকে। এই চার মাস বিষ্ণু নিদ্রিত থাকায়, বিশ্ব সংসার রক্ষা ও পালন করার ভার থাকে মহাদেবের উপরে।
দেবশয়নী একাদশীতে এই কাজ করবেন না
- দেবশয়নী একাদশীতে ভুল করেও ভাত খাবেন না। শাস্ত্রে, একাদশী তিথিতে ভাত খাওয়া নিষিদ্ধ।
- এ দিন বিষ্ণু পূজায় তুলসী ব্যবহার করতে হবে। তুলসী নিবেদন ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়।
-একাদশীর দিন হলুদ বস্ত্র পরুন। ভুলেও এই দিনে কালো কাপড় পরবেন না।
- দেবশয়নী একাদশীতে চুল, দাড়ি ও নখ কাটবেন না। এটা অশুভ বলে মনে করা হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications