Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Devshayani Ekadashi 2022 : দেবশয়নী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য
হিন্দু পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় দেবশয়নী বা হরিশয়নী একাদশী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীবিষ্ণু এই দিন থেকে চার মাস যোগ নিদ্রায় থাকেন। একে চতুর্মাস বলা হয়। এই চার মাস সমস্ত মাঙ্গলিক কাজ নিষিদ্ধ। এর পর, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন। এই একাদশীকে দেবোত্থান একাদশী বলা হয়।

২০২২ সালে দেবশয়নী একাদশী পড়েছে ১০ জুলাই, রবিবার। জেনে নিন, দেবশয়নী একাদশীর দিন, ক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য -

দেবশয়নী একাদশী তিথি ও শুভক্ষণ
চলতি বছর দেবশয়নী পড়েছে ১০ জুলাই, রবিবার।
একাদশী তিথি শুরু - ০৯ জুলাই, বিকেল ৪টা ৩৯ মিনিট
একাদশী তিথি শেষ - ১০ জুলাই, দুপুর ২টা ১৩ মিনিট

দেবশয়নী একাদশী পূজা বিধি
একাদশীর দিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করে তাঁকে প্রণাম করুন এবং 'ওঁ নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ করুন। ঘর ও পুজোর স্থান পরিষ্কার করুন। এর পর স্নানের জলে গঙ্গাজল জল মিশিয়ে স্নান করুন এবং ব্রত পালনের সঙ্কল্প নিন। সম্ভব হলে হলুদ বস্ত্র পরিধান করুন। এর পরে, ছোটো চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন।
পূজায় ফল, ফুল, তুলসি, মিষ্টি, দুধ, দই, পঞ্চামৃত নিবেদন করুন। সঠিক বিধি মেনে বিষ্ণু পূজা করার পর আরতি করুন। সারা দিন উপবাস রাখুন এবং সন্ধ্যায় আবার ভগবানের পূজা করে আরতি করুন। এ দিন একাদশীর ব্রত কথা শুনুন।

দেবশয়নী একাদশী ব্রতের গুরুত্ব
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীবিষ্ণু দেবশয়নী একাদশী থেকে যোগ নিদ্রায় যান। এই দিন থেকেই শুরু হয় চতুর্মাস। যেহেতু চতুর্মাসে শ্রীহরি নিদ্রা অবস্থায় থাকেন, তাই কোনও শুভ অনুষ্ঠানে তিনি আশীর্বাদ করতে পারেন না। সেই কারণে এই চার মাস বিবাহ, উপনয়ন, গৃহ প্রবেশ, বাগদান, নতুন গাড়ি বা বাড়ি কেনা এবং মুণ্ডণের মতো শুভ কাজ করা যায় না। তবে ধর্মীয় অনুষ্ঠান চলে। এই সময়টি জপ, তপস্যা, গঙ্গা স্নান, ব্রত ও দান করার জন্য উপযুক্ত এবং ভাল ফল প্রাপ্তি হয়। ভগবান শিব এই চার মাস বা চতুর্মাসে মহাবিশ্ব পরিচালনা করেন।



Click it and Unblock the Notifications