Durga Puja 2023: দেবী দুর্গার ঘোটকে আগমন ও গমন কীসের ইঙ্গিত দেয়?

পুজো আসতে বাকি ৩০ দিনেরও কম। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে মণ্ডপ বাঁধার কাজ। শপিং মল থেকে মার্কেট, পুজোর কেনাকাটায় ভিড় জমছে। জমজমাট কুমোরপাড়া। এত কিছুর মাঝে চর্চায় রয়েছে দেবীর আগমন-গমন। পুজোর আগে সকলের মনেই একটা কৌতূহল থাকে, এ বছর দেবীর কীসে আগমন আর কীসে গমন। এই দেখেই তো নির্ধারিত হয় সারা বছর কেমন কাটবে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, দুর্গা সপ্তমী তিথি কোন বারে পড়েছে তার উপর নির্ভর করে দেবী এ বার কোন বাহনে আসছেন। আবার কোন বারে দশমী তিথি পড়েছে, তার উপর নির্ভর করছে কোন বাহনে মা দুর্গা ফিরবেন। আসুন জেনে নেওয়া যাক, দেবী দুর্গার ঘোটকে আগমন বা গমন হলে তা কীসের ইঙ্গিত দেয়।

maa durga vahan

মা দুর্গার ঘোটকে আগমন ও গমনের ফল কী?

যদি দুর্গা পুজোর সপ্তমী বা দশমী তিথি মঙ্গলবার বা শনিবার পড়ে, তা হলে সেই বছর দেবীর আগমন বা গমন হয় ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। পণ্ডিতরা বলছেন, মা দুর্গার ঘোটকে গমনাগমন হলে খুব একটা শুভ হয় না। এটি ঘোরতর সর্বনাশের ইঙ্গিত দেয়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

দেবীর ঘোড়ায় যাতায়াতের ফল হল - 'ছত্রভঙ্গস্তুরঙ্গমে' অর্থাৎ সবকিছু ছত্রভঙ্গ হওয়ার আশঙ্কা থেকে যায়। নানা গোলমাল, দাঙ্গা-হাঙ্গামা, ঝামেলা-ঝঞ্ঝাট দ্বারা বিপর্যয় ও বিশৃঙ্খলা ঘটে থাকে। ঘোড়া ছটফটে প্রাণী। তাই সে যখন যায়, সব কিছু ছত্রভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে।

এতে ফসল নষ্ট হওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও খরা দেখা দিতে পারে। মহামারী ও রাজনৈতিক অস্থিরতাও হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, September 20, 2023, 11:45 [IST]
X
Desktop Bottom Promotion