Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dev Uthani Ekadashi 2023: চার মাস পর ঘুম ভাঙবে নারায়ণের! জানুন দেব উত্থানী একাদশীর শুভক্ষণ ও মাহাত্ম্য
Dev Uthani Ekadashi 2023 Date: প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় দেব উত্থান একাদশী। এই দিনে শ্রী বিষ্ণু চার মাসের যোগ নিদ্রা থেকে জাগ্রত হন। দেবশয়নী একাদশী থেকেই চার মাসের জন্য নিদ্রায় যান নারায়ণ। এই চার মাস বা চর্তুমাসে কোনও রকম শুভ কাজ করতে নেই। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। এর পর দেব উত্থানী একাদশীতে বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয়।
দেব উত্থানী একাদশীকে দেব উত্থান একাদশী, দেব উঠানী একাদশী বা প্রবোধিনী একাদশীও বলা হয়। এই দিনে বিশ্বাস ও ভক্তি সহকারে শ্রী বিষ্ণুর আরাধনা করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় বলে ধর্মীয় বিশ্বাস। জেনে নিন এই বছর কবে পড়েছে দেব উত্থানী একাদশী।

দেব উত্থানী একাদশীর তিথি ও শুভ মুহুর্ত
কার্তিক শুক্ল একাদশী তিথি শুরু ২২ নভেম্বর রাত ১১টা ০৩ মিনিটে। আর একাদশী তিথি শেষ ২৩ নভেম্বর রাত ৯টা ০১ মিনিটে। উদয়া তিথি অনুসারে আগামী ২৩ নভেম্বরই পালিত হবে দেব উত্থানী একাদশী।
দেব উত্থানী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু চার মাস পর যোগ নিদ্রা থেকে জাগ্রত হন। এই দিন থেকেই শুরু হয় সমস্ত মাঙ্গলিক কার্য।
পূজা বিধি
এ দিন ব্রহ্ম মুহুর্তে স্নান সেরে কাচা পোশাক পরুন। ঠাকুর ঘর ও ঠাকুরের আসন পরিষ্কার করে ব্রত পালনের সংকল্প নিন। বিষ্ণুর প্রতিমার সামনে বসে তাঁকে জাগ্রত হওয়ার আহ্বান করুন। সারা দিন ধরে যত বেশিবার সম্ভব নারায়ণের নাম জপ করুন।
সন্ধ্যায় পূজাস্থলে ১১টি ঘিয়ের প্রদীপ জ্বালান। সম্ভব হলে একটি আখের মণ্ডপ তৈরি করুন এবং এর মাঝখানে শ্রী বিষ্ণুর মূর্তি রাখুন। বিভিন্ন মরশুমি ফল, ফুল ও মিষ্টি নিবেদন করুন। সঠিক বিধি মেনে পূজার্চনা সম্পন্ন করুন। পরের দিন হরি বাসর শেষ হলে ব্রত ভঙ্গ করুন।
তুলসী বিবাহ
প্রবোধিনী একাদশীতে তুলসী বিবাহের রীতি আছে। তুলসী গাছের সঙ্গে ভগবান বিষ্ণু বা তাঁর অবতার শ্রীকৃষ্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দুরা বিশ্বাস করেন, তুলসী হলেন বিষ্ণুর পত্নী। তাই এই দিন তুলসীর সঙ্গে বিষ্ণুর আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি তুলসী বিবাহ নামে পরিচিত।
দেবোত্থান একাদশীর কাহিনী
হিন্দু শাস্ত্র অনুসারে, একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন, ''হে ঈশ্বর! আপনার অনিশ্চিত ঘুম এবং জাগ্রত হওয়ার সময় গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দেয়। কখনও কখনও আপনি বছরের পর বছর ঘুমিয়ে থাকেন এবং কখনও কখনও আপনি দিন-রাত জেগে থাকেন। এই কারণে পৃথিবীর সমস্ত কিছুই বাধাগ্রস্ত হচ্ছে। এটি আমার বিশ্রামে বাধা দেয় এবং আমি বিশ্রামের জন্য কোনও সময় পাই না। অতএব, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনার সময়মতো ঘুমোনো উচিত।''
বিষ্ণু হেসে দেবীকে বলেন, এখন থেকে আমি চার মাসের জন্য ঘুমোবো। বিশ্বাস করা হয়, যে ভক্ত ভগবান বিষ্ণুর জাগরণ এবং ঘুমের সময় অত্যন্ত নিষ্ঠার সহিত তাঁর পূজা করেন, সে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications