Haldi Remedies: বিবাহে বিলম্ব বা ক্যারিয়ারে জটিলতা, একাধিক সমস্যা মেটাতে পারে এক চিমটি হলুদ!

By Bhagysree Sarkar

Haldi Remedies: হলুদ এমনই একটি উপাদান, যা আপনি যেকোনও বাড়িতেই পেয়ে যাবেন খুব সহজে। আমাদের রোজকার খাওয়া-দাওয়া থেকে পুজো সমস্ত কিছুতেই হলুদ (turmeric) ব্যবহার করা হয়। এদিকে সনাতন ধর্মে হলুদ ছাড়া কোনও শুভ (Haldi is auspicious in Hinduism) কাজ সম্পন্নই হয় না। হলুদ দীর্ঘদিন ধরে ভারতীয় সংস্কৃতিতে ব্যবহৃত হয়ে আসছে। এটি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পুজো ও আয়ুর্বেদিক চিকিৎসাতেও অত্যন্ত উপকারী।

ধর্মীয় বিশ্বাস, হলুদ ভগবান বিষ্ণুর প্রিয়। বলা হয়, এর অনেক অলৌকিক প্রতিকার আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন (Haldi Remedies Bring Positive Changes in Life) আনতে পারে। হলুদের সঠিক উপায় জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভাগ্য পরিবর্তনে বিশেষভাবে সহায়ক প্রমাণিত হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, হলুদের কিছু বিশেষ প্রতিকার যা আপনার জীবনকে উন্নত করতে পারে।

turmeric
  • স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় হলুদ

যদি আপনার ও আপনার স্ত্রীর মধ্যে অবিরাম বিবাদ হয়, তাহলে বাড়ির প্রধান দরজার দুই পাশে হলুদ দিয়ে একটি স্বস্তিক প্রতীক তৈরি করুন এবং সেখানে নিয়মিত ধূপ দিন। বলা হয়, এই টোটকায় স্বামী-স্ত্রীর মধ্যে বিভেদ দূর হয়। সম্পর্কের মধ্যে ভালোবাসা ও ঘনিষ্ঠতা বাড়ে।

  • আটকে থাকা টাকা উদ্ধার করতে সহায়ক হলুদ

আপনার যদি টাকা কোথাও আটকে থাকে এবং আপনার মনে হয় তা আর ফিরে আসবে না, তাহলে হলুদ দিয়ে চাল রঙ করুন এবং একটি লাল কাপড়ে বেঁধে আপনার পার্সে রাখুন। এই টোটকায় আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

  • বিবাহে বিলম্ব

আপনার পরিবারের কোনও সদস্যের বিবাহ বিলম্বিত হলে, নিয়মিতভাবে গণেশের পুজো করুন। সঙ্গে প্রতি বুধবার বা বৃহস্পতিবার তাঁকে হলুদ অর্পণ করুন। এই প্রতিকারটি বিবাহের বিলম্ব দূর করবে এবং ভগবান গণেশের কৃপায় শীঘ্রই বিবাহের সম্ভাবনা তৈরি হবে।

  • ক্যারিয়ারে সমস্যা

আপনি আপনার কর্মজীবনে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হলে বা সাফল্যের দিকে অগ্রসর হতে না পারলে, প্রতিদিন সকালে স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন। এটি আপনার শরীর এবং মনকে শুদ্ধ করবে। পাশাপাশি আপনাকে ইতিবাচক শক্তি দেবে, যা আপনার কর্মজীবনে আসা সমস্যাগুলিকে দূর করবে।

Story first published: Monday, December 16, 2024, 17:20 [IST]
X
Desktop Bottom Promotion