December Horoscope 2023: ডিসেম্বরে কার ভাগ্য বদলাবে? কাদের থাকতে হবে সাবধান? পড়ুন মাসিক রাশিফল

December Monthly Horoscope 2023: ডিসেম্বর মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে।

ডিসেম্বর মাস কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, বছরের শেষ মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

december monthly horoscope 2023

মেষ রাশি

মাসের শুরুতে আপনার জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। কাজে মনোযোগ বসবে না এবং আপনি খুব দুশ্চিন্তায় থাকবেন। পারিবারিক সমস্যা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। মাসের মাঝামাঝি সময়টা ভালো যাবে। এই সময়ে আপনার সব সমস্যার সমাধান হতে পারে। আপনি সমস্ত দুশ্চিন্তা ভুলে নিজের কাজে মনোনিবেশ করবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের পেন্ডিং ডিলও এই মাসে ফাইনাল হবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। লভ লাইফে নতুন মোড় আসবে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ৭, ১০, ২৯, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন: সোমবার, রবিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী নীল

বৃষ রাশি

ডিসেম্বর মাসটি বৃষ রাশির জাতকদের তেমন ভালো যাবে না। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটবে। কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যেতে পারে। আপনার বিরোধীরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক ক্ষতিও হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ ঠিক রাখুন। পরিস্থিতি যাই হোক না কেন, মেজাজ ঠিক রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আইনী বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। কঠিন পরিস্থিতিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। যে কারণে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। সিঙ্গেল জাতক জাতিকারা এই মাসে প্রেমের প্রস্তাব পেতে পারেন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৯, ১১, ২৫, ৩৬, ৪৪, ৫৩
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: সাদা, হলুদ, ক্রিম, গোলাপী, আকাশী নীল

মিথুন রাশি

কর্মক্ষেত্রে ডিসেম্বর মাসটি খুব ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। যে কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নিন। মাসের মাঝামাঝি সময়টা খুব ভালো যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয়ও বৃদ্ধি পাবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের হাতে কিছু ভালো অফার আসতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আপনাদের মধ্যে বিশ্বাসের অভাব হবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৪, ৮, ২৩, ৩০, ৪৯, ৫২
শুভ দিন: শুক্র, বুধবার, শনিবার, সোমবার
শুভ রং: সবুজ, লাল, নীল, ক্রিম

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা নিজেদের লক্ষ্যে মনোনিবেশ করুন। ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকতে হবে, অন্যথায় আপনি আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন এবং আপনার প্রচুর অর্থ ব্যয়ও হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে নাও আসতে পারে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এই মাসটি ব্যবসায়ীদের মোটামুটি যাবে। ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা মাঝপথে আটকে যেতে পারে। আর্থিক দিক দিয়ে এই সময়টি খুব ভালো যাবে। মাসের শেষে আয়ের নতুন উৎস পেতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়াদাওয়া ঠিকমতো করুন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
ভাগ্যবান সংখ্যা: ৭, ১৪, ২৩, ৩৪, ৪৮, ৫৫
শুভ রং: হলুদ, গোলাপী, নীল, লাল, সাদা
শুভ দিন: সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার

সিংহ রাশি

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। এই সময়ে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। অবিবাহিত জাতকদের বিবাহে আসা বাধা দূর হবে। মাসের মাঝামাঝি সময়ে বিবাহের প্রস্তাব আসতে পারে। চাকুরিজীবীদের এই মাসটি খুব ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। অনলাইন ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায় অগ্রগতি সম্ভব। গাড়ি, বাড়ি, প্রপার্টি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ৫, ১০, ১৭, ২৪, ৩০, ৪৯, ৫৭
শুভ দিন: রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের ডিসেম্বর মাসে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো ভাবে চিন্তাভাবনা করুন, না হলে লাভের বদলে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের ডিসেম্বর মাসটা তেমন ভালো যাবে না। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। আপনাকে আদালতেও যেতে হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। মাসের মাঝামাঝি সময়টা খুব ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৪, ১৬, ২৭, ৩৩, ৪১, ৫০
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার
শুভ রং: নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি

ডিসেম্বর মাসটি তেমন ভালো যাবে না। মাসের শুরুতে বেশি খরচ হতে পারে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। মানসিকভাবে আপনি খুব ভেঙে পড়বেন। মাসের মাঝামাঝি সময়টা কর্মক্ষেত্রে খুব ভালো যাবে। এই সময়ে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো খাওয়াদাওয়া করুন। প্রতিদিন শরীরচর্চাও করা প্রয়োজন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১২, ২৩, ৩৭, ৪৪, ৫৯
শুভ দিন: বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার
শুভ রং: লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি

মাসের শুরুটা ভালো হবে না। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের সাপোর্ট না পাওয়ার কারণে আপনি খুব হতাশ হবেন। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনাকে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকতে হবে। চাকুরিজীবীদের এই মাসটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এই সময়ে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও এই মাসে ফেরত পেতে পারেন। লভ লাইফ ভালো যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ৭, ১১, ২০, ৩৩, ৪৫, ৫৪
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রং: সাদা, বাদামী, গোলাপী, নীল

ধনু রাশি

ধনু রাশির জাতকরা ডিসেম্বর মাসে ভালো সুযোগ পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য লাভ হবে। এই সময়ে যাত্রার যোগ রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে কোনও স্বনামধন্য ও প্রভাবশালী ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। আপনার সামনে সাফল্যের দুয়ার খুলে যাবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। মাসের মাঝামাঝি সময়ে আপনার কিছু অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। লভ লাইফ ভালো কাটবে। প্রিয়জনের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে আপনার প্রিয়জনকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা পূরণ করা আপনার পক্ষে সম্ভব নয়। এই সময়ে কোনও দীর্ঘস্থায়ী রোগের কবলে পড়তে পারেন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ৩, ৫, ১০, ২৭, ৩১, ৪৪, ৫৬
শুভ দিন: শুক্র, শনিবার, বৃহস্পতিবার, বুধবার
শুভ রং: লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি

চাকুরিজীবীরা মাসের শুরুতে খুব ব্যস্ত থাকবেন। এই সময়ে কাজের চাপ একটু বেশি থাকবে। তবে আপনি কঠোর পরিশ্রম করে সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। সরকারি চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। তবে নতুন কোনও দায়িত্ব নেওয়ার আগে আপনাকে আপনার মুলতুবি কাজগুলি শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। টাকা সংক্রান্ত কোনও লেনদেন না করাই ভালো। লভ লাইফ ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। বৈবাহিক জীবনে প্রেম-ভালোবাসা থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে। তবে ছোটোখাটো শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৫, ১০, ২৮, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন: শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

কুম্ভ রাশি

মাসের শুরুতে হঠাৎ বড় খরচ হতে পারে। ব্যবসায়ীরা এই মাসে বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। বড় বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। যদি পার্টনারশিপে কোনও ব্যবসা করতে চান, তাহলে তাতে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের এই মাসটি ভালো যাবে না। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। শরীর ফিট রাখতে নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: ইউরেনাস, শনি
শুভ সংখ্যা: ২, ১৭, ২০, ৩৮, ৪৫, ৫০
শুভ দিন: বুধবার, বৃহস্পতিবার, সোমবার, শনিবার
শুভ রং: গাঢ় সবুজ, গোলাপী, সাদা, হলুদ, লাল

মীন রাশি

কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। আপনার ক্যারিয়ারেও খারাপ প্রভাব পড়বে। যাঁরা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা এই মাসে সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা মাসের শুরুতে আর্থিক সংকটে পড়তে পারেন। এই সময়ে আপনার অর্থ কোথাও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে ভালো ফল পাবেন। সব সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। নতুন কোনও পরিকল্পনায় কাজ শুরু করতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মাসের শেষে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮
শুভ দিন: শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, আকাশী নীল, সাদা, হলুদ

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion