December Horoscope 2022 : বছরের শেষ মাস কোন রাশির কেমন কাটবে? দেখুন মাসিক রাশিফল

ডিসেম্বর মাস আপনার কেমন কাটবে? আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন কি? যদি জানতে চান তাহলে অবশ্যই দেখুন মাসিক রাশিফল।

December 2022 Monthly Horoscope

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি খুব ভাল কাটবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন বা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। যারা আমদানি-রপ্তানির ব্যবসা করেন, এই সময়ে তারা ভাল মুনাফা পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর মানসিক সাপোর্ট পাবেন এবং একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভাল কাটতে পারে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি পাবে। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান : অগ্নি

রাশির অধিপতি : মঙ্গল

শুভ নম্বর : ৭, ১০, ২৯, ৩৪, ৪৭, ৫৮

শুভ দিন : সোমবার, রবিবার, মঙ্গলবার, শনিবার

শুভ রং : গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী নীল

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীদের এই সময়টা ভাল কাটবে না। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। বড় ব্যবসায়ীদের এই সময়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। ঘরের পরিবেশ ভাল থাকবে। বাবা-মায়ের সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। বিবাহিত জীবনের দিকে মনোযোগ দিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান : পৃথিবী

রাশির অধিপতি : শুক্র

শুভ নম্বর: ৯, ১১, ২৫, ৩৬, ৪৪, ৫৩

শুভ দিন : মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার

শুভ রং: সাদা, হলুদ, ক্রিম, গোলাপী, আকাশী নীল

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন সকালে খোলা বাতাসে মর্ণিং ওয়াক করুন। সময়মতো খাওয়ার অভ্যাস করুন। অফিসে আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের এই সময়ে কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। যারা শেয়ার বাজারে কাজ করেন, এই সময়টি তাদের ভালো কাটবে না। পারিবারিক জীবনে অশান্তি হবে। বাড়ির সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব দেখা দেবে। ছোটোখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। বুদ্ধি করে খরচ করলে খুব একটা সমস্যা হবে না। এই সময়ে আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিতর্কে জড়াতে পারেন, যে কারণে আর্থিক ক্ষতিও হতে পারে।

রাশির উপাদান : বায়ু

রাশির অধিপতি: বুধ

শুভ নম্বর : ৪, ৮, ২৩, ৩০, ৪৯, ৫২

শুভ দিন : শুক্রবার, বুধবার, শনিবার, সোমবার

শুভ রং: সবুজ, লাল, নীল, ক্রিম

কর্কট রাশি

কর্কট রাশি

পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা লভ ম্যারেজ করতে চান, তাদের পথে বড় বাধা আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময় অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। এই মাসটি ব্যবসায়ীদের মোটামুটি কাটবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। আপনার মানসিক চাপ বাড়তে পারে।

রাশির উপাদান : জল

রাশির অধিপতি : চন্দ্র

শুভ সংখ্যা : ৭, ১৪, ২৩, ৩৪, ৪৮, ৫৫

শুভ রং : হলুদ, গোলাপী, নীল, লাল, সাদা

শুভ দিন : সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো কাটবে না। বেশি টাকা খরচ করা বন্ধ করুন। এভাবে খোলা মন নিয়ে ব্যয় করতে থাকলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা আসতে পারে। ব্যবসায়ীরা ভেবেচিন্তে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। যারা চাকরি খুঁজছেন, তারা এই সময় চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকতে পারে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান: অগ্নি

রাশির অধিপতি: সূর্য

শুভ সংখ্যা: ৫, ১০, ১৭, ২৪, ৩০, ৪৯, ৫৭

শুভ দিন: রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার

শুভ রং: বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি

কন্যা রাশি

চাকরিতে পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা তাদের আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন করবেন। মাসের শেষে ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেকার জাতক জাতিকারা চাকরি পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক কাটবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ের মধ্যে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

রাশির উপাদান : পৃথিবী

রাশির অধিপতি : বুধ

শুভ সংখ্যা : ৪, ১৬, ২৭, ৩৩, ৪১, ৫০

শুভ দিন : রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার

শুভ রং : নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে এই মাসটি ভাল কাটবে। ব্যবসায়ীদের কাজে গতি আসবে এবং আপনি আপনার ব্যবসার প্রসারও করতে পারবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই সময়ে ভাল লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার সমন্বয় আরও ভালো হবে। চাকুরিজীবীরা এই মাসে মিশ্র ফলাফল পাবেন। সপ্তাহের শুরুর দিনগুলিতে আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনাকে একসঙ্গে অনেকগুলি কাজ শেষ করতে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে এই মাসটি স্বাভাবিক কাটবে। বাসি এবং বাইরের খাবার খাবেন না, তাহলে আপনার ফুড পয়জনিং হতে পারে।

রাশির উপাদান : বায়ু

রাশির অধিপতি : শুক্র

শুভ সংখ্যা : ৪, ১২, ২৩, ৩৭, ৪৪, ৫৯

শুভ দিন : বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার

শুভ রং : লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

দাম্পত্য জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সমন্বয়ের অবনতি হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। এই সময়ে আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের এই সময়টা ভালো কাটবে না। আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল থাকবে না। আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সুস্থ থাকার জন্য, আপনাকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাশির উপাদান : জল

রাশির অধিপতি : মঙ্গল এবং প্লুটো

শুভ সংখ্যা : ৭, ১১, ২০, ৩৩, ৪৫, ৫৪

শুভ দিন : মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার

শুভ রং : সাদা, বাদামী, গোলাপী, নীল

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের জন্য এই সময়টি চ্যালেঞ্জিং হতে পারে। কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীরা আইনি জটিলতায় পড়তে পারেন। এই সময়ে আপনি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

রাশির উপাদান : অগ্নি

রাশির অধিপতি : বৃহস্পতি

শুভ সংখ্যা : ৩, ৫, ১০, ২৭, ৩১, ৪৪, ৫৬

শুভ দিন : শুক্র, শনিবার, বৃহস্পতিবার, বুধবার

শুভ রং : লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীদের এই সময়টি খুব ভালো কাটবে। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। উচ্চপদস্থ আধিকারিকদের আস্থা অর্জনে সফল হবেন এবং সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। মাসের মাঝামাঝি সময়ে কোনও ভালো সুযোগ পেতে পারেন। অনলাইন ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি খুবই লাভদায়ক হতে চলেছে। ভাল লাভ হতে পারে। ব্যবসা প্রসারিত করার পরিকল্পনাও করতে পারেন। পিতা-মাতার সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার প্রিয়জনের সাহায্যে, আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। আপনাদের পারস্পরিক বোঝাপড়া আরও ভাল হবে। অর্থ সংক্রান্ত প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

রাশির উপাদান: পৃথিবী

রাশির অধিপতি: শনি

শুভ সংখ্যা: ৫, ১০, ২৮, ৩৪, ৪৭, ৫৮

শুভ দিন: শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার

শুভ রং: বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। এই সময়ের মধ্যে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের নিজেদের কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। বসের দেওয়া কাজগুলিকে অগ্রাধিকার দিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই মাসে আপনার দাঁতের কোনও সমস্যা হতে পারে।

রাশির উপাদান : বায়ু

রাশির অধিপতি : ইউরেনাস, শনি

শুভ সংখ্যা : ২, ১৭, ২০, ৩৮, ৪৫, ৫০

শুভ দিন : বুধবার, বৃহস্পতিবার, সোমবার, শনিবার

শুভ রং : গাঢ় সবুজ, গোলাপী, সাদা, হলুদ, লাল

মীন রাশি

মীন রাশি

অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। বিবাহিত জাতকরা তাদের জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে। আর্থিক দিক দিয়ে এই মাসটি মোটামুটি কাটবে। ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে কাজে ফাঁকি না দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা হঠাৎ করে কোনও ব্যবসায়িক প্রস্তাব গ্রহণ করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে না। নিজের আরও যত্ন নিন।

রাশির উপাদান : জল

রাশির অধিপতি : নেপচুন, বৃহস্পতি

শুভ সংখ্যা : ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮

শুভ দিন : শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার

শুভ রং : সবুজ, গোলাপী, আকাশী নীল, সাদা, হলুদ

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, December 1, 2022, 12:23 [IST]
X
Desktop Bottom Promotion