ডিসেম্বর ২০২০ : ক্রিসমাস ছাড়াও এই উৎসবগুলি উদযাপিত হবে ডিসেম্বর মাসে, জানুন দিন-ক্ষণ

এইবছর অর্থাৎ ২০২০ সালের শেষ মাস শুরু হয়ে গিয়েছে। হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, প্রতিবছরের মতো এবছর ডিসেম্বর মাসেও অনেক বড় বড় উৎসব পালিত হতে চলেছে। সব উৎসবের মধ্যে ডিসেম্বর মাসের সবচেয়েবড় আকর্ষণ হল বড়দিন বা ক্রিসমাস। যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে গোটা বিশ্বে জাঁকজমক করে প্রতিবছর ক্রিসমাস উদযাপিত হয়। এটি মূলত খ্রীষ্টানদের উৎসব হলেও, সমস্ত ধর্মের মানুষই এই উৎসব পালন করেন।

December 2020 : List Of December Month Vrat And Festivals In Bengali

তাহলে আসুন আজ এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক ২০২০ সালের ডিসেম্বর মাসে কোন কোন উৎসব পালিত হতে চলেছে।

৭ ডিসেম্বর, ২০২০ : কাল ভৈরব জয়ন্তী

৭ ডিসেম্বর, ২০২০ : কাল ভৈরব জয়ন্তী

মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন কাল ভৈরব অষ্টমী পালন করা হয়। কাল ভৈরবের উপাসনা করলে শারীরিক ও মানসিক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এবছর এটি পালিত হবে ৭ ডিসেম্বর।

১১ ডিসেম্বর ২০২০ : উৎপন্না একাদশী

১১ ডিসেম্বর ২০২০ : উৎপন্না একাদশী

উৎপন্না একাদশী ব্রত মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয়। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

১২ ডিসেম্বর ২০২০ : প্রদোষ ব্রত (কৃষ্ণ)

১২ ডিসেম্বর ২০২০ : প্রদোষ ব্রত (কৃষ্ণ)

প্রদোষ ব্রত প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন পালন করা হয়। ১২ ডিসেম্বর, কৃষ্ণ প্রদোষ ব্রত পালন করা হবে।

১৩ ডিসেম্বর ২০২০ : মাসিক শিবরাত্রি

১৩ ডিসেম্বর ২০২০ : মাসিক শিবরাত্রি

ডিসেম্বরের ১৩ তারিখ মাসিক শিবরাত্রি পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে, মাসিক শিবরাত্রি প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয়। ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা এই দিনে ব্রত পালন করেন।

১৪ ডিসেম্বর ২০২০ : মার্গশীর্ষ অমাবস্যা, সূর্যগ্রহণ

১৪ ডিসেম্বর ২০২০ : মার্গশীর্ষ অমাবস্যা, সূর্যগ্রহণ

১৪ ডিসেম্বর পড়েছে মার্গশীর্ষ অমাবস্যা। এই দিনটিকে পিতৃ আমাবস্যাও বলা হয়। এই দিনে পিতার স্মরণ করা হয়। ১৪ ডিসেম্বর সূর্যগ্রহণও পড়েছে। এটি ২০২০ সালের শেষ সূর্যগ্রহণ।

১৫ ডিসেম্বর ২০২০ : ধনু সংক্রান্তি

১৫ ডিসেম্বর ২০২০ : ধনু সংক্রান্তি

১৫ ডিসেম্বর মঙ্গলবার সূর্য দেব ধনু রাশিতে প্রবেশ করবেন। ২০২১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সূর্য এখানে অবস্থান করবে। ধনু রাশিতে প্রবেশের কারণে একে ধনু সংক্রান্তি বলা হয়।

২৫ ডিসেম্বর ২০২০ : মোক্ষদা একাদশী

২৫ ডিসেম্বর ২০২০ : মোক্ষদা একাদশী

মোক্ষদা একাদশী ২৫ ডিসেম্বর পড়েছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গীতা জ্ঞান দিয়েছিলেন। গীতা জয়ন্তীও এই দিনে উদযাপিত হবে।

২৫ ডিসেম্বর ২০২০ : বড়দিন বা ক্রিসমাস ডে

২৫ ডিসেম্বর ২০২০ : বড়দিন বা ক্রিসমাস ডে

বিশ্বজুড়ে ২৫ ডিসেম্বর ক্রিসমাস উৎসব উদযাপিত হয়। এটি খ্রীষ্টধর্মের একটি প্রধান উৎসব। এই দিনটি যীশুখ্রীষ্টের জন্মদিন হিসেবে পালন করা হয়।

৩০ ডিসেম্বর ২০২০ : মার্গশীর্ষ পূর্ণিমা

৩০ ডিসেম্বর ২০২০ : মার্গশীর্ষ পূর্ণিমা

মার্গশীর্ষ পূর্ণিমা ৩০ ডিসেম্বর, বুধবার পড়ছে। এই দিনে পবিত্র নদীতে স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে।

X
Desktop Bottom Promotion