Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Saraswati Puja 2025: দোরগোড়ায় সরস্বতী পুজো! ২ নাকি ৩ ফেব্রুয়ারি, কবে করবেন বাগদেবীর আরাধনা?
Saraswati Puja 2025: বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। এবার আসতে চলেছে বাঙালীদের অন্যতম উৎসব সরস্বতী পুজো (Saraswati Puja)। বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। দেবী শ্বেতপদ্মে উপবেশিত, তাঁর এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে থাকে বীণা। আর এজন্যই তাঁকে বীণাপাণি বলা হয়। সকল পড়ুয়াদের কাছে এই দিনটির রয়েছে বিশেষ মাহাত্ম্য। কিন্তু চলতি বছরে সরস্বতী পূজোর দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
শাস্ত্র অনুসারে, মা সরস্বতী হলেন বৈদিক দেবী (Vedic goddess)। তবে আবার বৈদিক যুগে দেবীর চার হাতের উল্লেখ পাওয়া যায়। সেই যুগে দেবীর চার হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র ও বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। মূলত সরস্বতী পুজো হয় বসন্ত পঞ্চমীর দিন। বসন্ত পঞ্চমী এমন একটি উৎসব, যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির প্রতীক। ধর্মীয় বিশ্বাস, এই দিনটিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব।

চলতি বছর সরস্বতী পুজো পড়েছে ২ এবং ৩ ফেব্রুয়ারি। আর যার ফলেই তৈরি হয়েছে জটিলতা। বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা মতে, ২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বেলা ১২ টা ৩৪ মিনিটে পড়ছে পঞ্চমী। আর পরের দিন ৩ ই ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত থাকছে। অর্থাৎ পঞ্জিকা অনুসারে দুদিনই সরস্বতী পুজো করা যেতে পারে।
উল্টোদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ১৯ মাঘ ও ইংরেজির ২ ফেব্রুয়ারি, রবিবার বেলা ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড থেকে শুরু হচ্ছে পঞ্চমী। এরপরের দিন অর্থাৎ ২০ মাঘ, ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে পর্যন্ত থাকছে।
পড়ুয়ারা এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। স্নানের পর পবিত্র বা ধোয়া পোশাক পরিধান করুন। চেষ্টা করুন এদিন হলুদ বা সাদা জাতীয় পোশাক পরার। এদিন সরস্বতী পুজোর অঞ্জলি না দেওয়া অবধি কোনও খাবার খাবেন না। পারলে সেদিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করুন।



Click it and Unblock the Notifications