আজকের রাশিফল : ১০ অক্টোবর ২০১৯

আজ কাদের ভাগ্য ফিরবে এবং আপনারা কতজন হতাশার মুখোমুখি হতে পারেন তা জেনে নিন। সঙ্গে থাকুন, দৈনিক রাশিফল ​​পড়তে থাকুন।

Daily horoscope

মেষ: ২১ মার্চ - ১৯ এপ্রিল

মেষ: ২১ মার্চ - ১৯ এপ্রিল

আজ আর্থিক দিক থেকে ব্যয় হওয়ার আশঙ্কা আছে, কিন্তু ব্যবসায় লাভ থাকবে। শিক্ষার্থীরা তাদের পারফরম্যান্স ভালো করার সুযোগ পাবে। পারিবারিক ক্ষেত্রে ভালো দিন যাবে, কারণ, আপনার ভালো ব্যবহারকে সবাই প্রশংসা করবে। প্রেমের দিক থেকে ভালো দিন হবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে।

বৃষ: ২০ এপ্রিল - ২০ মে

বৃষ: ২০ এপ্রিল - ২০ মে

আজ কর্মক্ষেত্রে ভালো দিন হবে। আপনার সুন্দর ব্যবহার আজ সকলের কাছে খুব জনপ্রিয়তা পাবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় বিতর্ক হতে পারে।

মিথুন: ২১ মে - ২০ জুন

মিথুন: ২১ মে - ২০ জুন

আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে ভালো দিন নাও হতে পারে। পারিবারিক বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করা, আজ আপনাকে শিক্ষা দিতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। প্রবীণদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। সন্তানদের ভালো পারফরম্যান্সের জন্য গর্বিত বোধ করবেন।

কর্কট: ২১ জুন - ২২ জুলাই

কর্কট: ২১ জুন - ২২ জুলাই

ভাই-বোনদের সঙ্গে আজ বিতর্ক হতে পারে। বাড়িতে কোনও নিকটাত্মীয় আসতে পারেন। বিদেশে যাওয়ার জন্য আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সফল হবেন। আপনার অতিরিক্ত রাগের কারণে হওয়া কাজ নাও হতে পারে। শারীরিক সমস্যায় ভুগতে পারেন।

সিংহ : ২৩ জুলাই - ২২ আগস্ট

সিংহ : ২৩ জুলাই - ২২ আগস্ট

শেয়ার বাজারে আজ লাভ হতে পারে, তবে সবধানে সবকিছু করা উচিত। কর্মস্থলে প্রশংসিত হতে পারেন। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের আজ ভাল সুযোগ আসতে পারে। পারিবারিক অশান্তি। আজ যে কোনও কাজের চেষ্টার ফল ভাল হবে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার করুন। যাতায়াতের পথে ছোটখাটো আঘাত লাগতে পারে।

কন্যা : ২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর

কন্যা : ২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর

আজ সপরিবারে ভ্রমণ হতে পারে। আর্থিক ক্ষেত্রে আজ ভালো দিন হবে। স্ত্রী আপনার সহায়ক হবে এবং বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। শারীরিক সমস্যা বাড়ার আশঙ্কা। নতুন বাড়ি তৈরিতে বাধা আসতে পারে।

তুলা : ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর

তুলা : ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর

ব্যবসায় লাভ হতে পারে। আজ আপনি পরিশ্রম করলে তার ভালো ফল পাবেন। গুরুজন কারুর সঙ্গে বিতর্ক হতে পারে। বেকারদের নতুন কিছু করবার চেষ্টায় গতি আসবে। যারা সঙ্গীতচর্চা করেন তাদের নতুন কোনও দিক খুলতে পারে। খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর

ব্যবসা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। ভাল কিছু নষ্ট হওয়ার যোগ আছে। আজ প্রিয় কারুর জন্য আপনি ক্ষতির মুখোমুখি হতে পারেন। কর্মস্থলে কারুর সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে।

ধনু: ২২ নভেম্বর - ২১ ডিসেম্বর

ধনু: ২২ নভেম্বর - ২১ ডিসেম্বর

অভিজ্ঞ কোনও ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে। শারীরিক সমস্যায় ভুগবেন। কর্মস্থলে প্রশংসিত হতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন।

মকর : ২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারী

মকর : ২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারী

আপনার আতিরিক্ত আবেগের কারণে আজ আপনার কোনও ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনি প্রশংসিত হবেন। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। শারীরিক সমস্যা হতে পারে। আজ কাউকে কোনও পরামর্শ না দেওয়াই ভালো হবে।

কুম্ভ : ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারী

কুম্ভ : ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারী

অতিরিক্ত পরিমাণে আর্থিক ব্যয় হতে পারে শারীরিক সমস্যার কারণে। কর্মস্থলে কোনও কিছু নিয়ে ঝামেলা হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের দিক থেকে ভালো দিন হবে। পারিবারিক দিক থেকে ভালো দিন হতে পারে।

মীন : ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ

মীন : ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ

আপনার আজকের দিনটি সবদিক থেকে অনুকূল হবে। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। সবার সঙ্গে কথার বলার আগে ভালো করে বুঝে নিন। আপনার মনে সঞ্চয় করার ইচ্ছা হতে পারে। পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে। কোনও আইনি সমস্যায় পড়তে পারেন। আবেগের বশে কোনও কাজ না করাই ভালো, কারণ এর ফল বিপরীত হতে পারে। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন।

Story first published: Thursday, October 10, 2019, 9:47 [IST]
X
Desktop Bottom Promotion